ক্লেটন প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন মূলত মারনাস লাবুশেনের কারণে। ধারাবাহিক পারফর্ম না করায় লাবুশেন অস্ট্রেলিয়া দলে জায়গা হারিয়েছেন।
ক্লেটন চলমান শেফিল্ড শিল্ডে ৫ ম্যাচে ৭৪.৮৩ গড়ে করেছেন ৪৪৯ রান। তাঁর মতো অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলছেন রচিচিওলিও। এবারের শেফিল্ড শিল্ডে নিয়েছেন ৫৯ উইকেট। তাসমানিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে ১৪০ রান করেছেন।
প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই দল ভারসাম্যপূর্ণই বলা চলে। পেস বোলিং লাইনআপে তিনিসহ আছেন জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড, মাইকেল নেসার, ক্যামেরন গ্রিন। যাঁদের মধ্যে নেসার, গ্রিন পেস বোলিং অলরাউন্ডার। যদিও এ বছরের আগস্ট থেকে তিনি আর বোলিং করছেন না। আছেন দুই উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস ও অ্যালেক্স ক্যারি। ট্রাভিস হেড, ম্যাট রেনশ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ম্যাচ ঘুরিযে দিতে পারেন।
৫৭৭ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দুইয়ে লায়ন। এখানে সবার ওপরে থাকা প্রয়াত শেন ওয়ার্নের উইকেট ৭০৮। তবে সম্প্রতি প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নির্বাচক প্যানেল। লায়নের সঙ্গে বাদ পড়েছেন মারনাস লাবুশেন, কুপার কনোলি ও বিউ ওয়েবস্টার।
আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্টগুলো হবে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। আর অস্ট্রেলিয়ার বর্তমান দলে শেফিল্ড শিল্ডের ষষ্ঠ রাউন্ড শেষে আরও এক ক্রিকেটারকে যোগ করা হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট দল
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, জ্যাক ক্লেটন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, কোরি রচিচিওলি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

দৈনিক টার্গেট 























