ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের, অভিযোগ বাণিজ্যিক গোপন তথ্য চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে শুক্রবার পাল্টা মামলাটি করে ওপেনএআই। প্রতিষ্ঠানটির অভিযোগ, অ্যাপলের কর্মী নিয়োগ ও চাকরি-সংক্রান্ত নীতিমালার উদ্দেশ্য হলো কর্মীদের ‘ফাঁদে ফেলা’ এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের প্রযুক্তি নিয়ে কাজ করা থেকে বিরত রাখা।

ওপেনএআই বলেছে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিগত ইলেকট্রনিক ডিভাইস তৈরি করছে। এসব ডিভাইস ‘অ্যাপলের নিজস্ব ক্ষেত্র হিসেবে বিবেচিত বাজারে অ্যাপলকে ছাড়িয়ে যাওয়ার’ হুমকি তৈরি করছে।

শুক্রবার আদালতে জমা দেওয়া নথিতে ওপেনএআই আরও বলেছে, তাদের সাবেক এক কর্মীকে পুনরায় নিয়োগের মাধ্যমে অ্যাপল গোপন তথ্য পেয়েছে। ওই কর্মী ওপেনএআইয়ে ছয় মাস কাজ করেছিলেন। এ সময়ে তিনি নতুন একটি ডিভাইস সম্পর্কে নির্দিষ্ট তথ্য এবং ভবিষ্যতে হার্ডওয়্যার পণ্য তৈরির বিষয়ে ওপেনএআইয়ের পরিকল্পনা জানার সুযোগ পেয়েছিলেন।

ওপেনএআইয়ের ভাষ্য, ‘ঘটনার সময় বিবেচনায় এখন মনে হচ্ছে, ওই নথিগুলো চুরি করাই হয়তো প্রথম থেকেই তাঁর ওপেনএআইয়ে যোগ দেওয়ার উদ্দেশ্য ছিল।’

তবে পুনরায় নিয়োগ দেওয়া ওই কর্মীকে ব্যবহার করে ওপেনএআইয়ের গোপন তথ্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছে অ্যাপল। এআই ডিভাইস তৈরির ক্ষেত্রে প্রতিযোগিতা দমনের চেষ্টার অভিযোগও নাকচ করেছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার দেওয়া এক বিবৃতিতে অ্যাপল বলেছে, ‘ওপেনএআইয়ের পাল্টা অভিযোগগুলো অ্যাপলের মামলার মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর একটি স্পষ্ট চেষ্টা।’

এআই পণ্য তৈরির প্রতিযোগিতা জোরদার হওয়ায় দুই প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ প্রতিযোগিতার কারণে দক্ষ কর্মী ও নিজস্ব প্রযুক্তি ধরে রাখার লড়াইও তীব্র হচ্ছে।

আইফোন ও অ্যাপল ওয়াচের পণ্য নকশার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ট্যাং ট্যান অ্যাপলে ২৪ বছর কাজ করেছেন। তিনি এআই ডিভাইস তৈরির স্টার্টআপ ‘আইও প্রোডাক্টস’ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৫ সালে ওপেনএআই প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।

ওপেনএআই এবং অভিযুক্ত সাবেক কর্মীরা অ্যাপলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, অ্যাপলের মামলা নির্ভর করছে লিউয়ের ব্যক্তিগত বার্তা অনুমতি ছাড়া নজরদারি করে সংগ্রহ করা তথ্যের ওপর। অ্যাপল ছেড়ে যাওয়ার পর এসব বার্তা পর্যবেক্ষণ করা হয়েছিল বলে তাঁদের অভিযোগ।

শুক্রবার আদালতে জমা দেওয়া নথি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ওপেনএআই এবং ট্যান ও লিউয়ের আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

শুক্রবারের পাল্টা মামলায় ওপেনএআই অ্যাপলের কর্মীদের ব্যক্তিগত অ্যাপল ডিভাইস ও অ্যাকাউন্ট ব্যবহার করে কাজ করতে উৎসাহিত করার সমালোচনা করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, কর্মীরা অন্য চাকরিতে যোগ দিতে অ্যাপল ছাড়ার সময় কাজের ও ব্যক্তিগত অ্যাকাউন্ট আলাদা করার সুষ্ঠু সুযোগ দেওয়া হয় না।

ওপেনএআইয়ের দাবি, কর্মীরা প্রতিষ্ঠান ছেড়ে যাওয়ার পরও অ্যাপল তাঁদের ব্যক্তিগত ডিভাইস ও অ্যাকাউন্টে প্রবেশাধিকার বজায় রাখে। এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া কর্মীদের ওপর নজরদারি এবং তাঁদের ‘ফাঁদে ফেলার’ সুযোগ পায় অ্যাপল।

ওপেনএআই জানিয়েছে, এখন পর্যন্ত অ্যাপলের প্রায় ৪০০ কর্মী তাদের প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। অন্য প্রযুক্তিপ্রতিষ্ঠানে চাকরি নিতে আগ্রহী অ্যাপলের কর্মীদের ভয় দেখাতেই প্রতিষ্ঠানটি এসব পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছে ওপেনএআই।

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল স্পেসএক্স, সেগুলোর কাজ কী

মহাকাশে ডেটা সেন্টার তৈরি করতে পৃথিবীর কক্ষপথে ১০ লাখ (এক মিলিয়ন) স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) স্থানীয় সময় গতকাল বুধবার প্রথমবারের মতো এ ধরনের প্রকল্পের অনুমোদন দেয়।

জনপ্রিয় টার্গেট

সুইডেন আসলাম ‘সঠিক তথ্য দিচ্ছেন না’, ফের ৫ দিনের রিমান্ডে

অ্যাপলের বিরুদ্ধে পাল্টা মামলা ওপেনএআইয়ের, অভিযোগ বাণিজ্যিক গোপন তথ্য চুরি

প্রকাশ: ০৪:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬