ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ম্যাচের মাঝপথে নিউজিল্যান্ডের পাঁচ পরিবর্তন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

ওয়েলিংটনে চলমান দ্বিতীয় টেস্ট শেষেই নিউজিল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ঘোষিত ১৬ সদস্যের দলে আছেন সাত পেসার। যাঁদের মধ্যে দলে ফিরেছেন তিন পেসার উইলিয়াম ও’রুর্ক, মাইকেল রে এবং ম্যাট ফিশার। ফিশার ভারতের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও টেস্ট দলে জায়গা পাননি। ক্যারিয়ারে একমাত্র টেস্ট তিনি খেলেছেন ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে।

ও’রুর্ক, রে পুরো ভারত সিরিজেই বিশ্রামে ছিলেন। যেখানে ও’রুর্ক সবশেষ টেস্ট খেলেছেন জুনে ইংল্যান্ড সফরে। এখন পর্যন্ত ১৪ টেস্টে ৪৯ উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন দুইবার। রে আন্তর্জাতিক ক্রিকেটে কেবল দুই টেস্টই খেলেছেন। সেই দুই টেস্টই খেলেছেন গত বছর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে এক বছর পর। তবে রের প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচে ২৩৮ উইকেট।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দলে থাকার পরও খেলতে পারেননি মিচেল স্যান্টনার ও ব্লেয়ার টিকনার। কারণ, স্যান্টনার হাতের চোটে পড়ে ছিটকে গেছেন। টিকনার ছিটকে গেছেন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে। অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ফিরছেন স্যান্টনার-টিকনারও। অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে যোগ দেওয়ার লক্ষ্য নিয়ে পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চালিয়ে যাবেন তাঁরা।

অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন ম্যাট হ্যানরি। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাকব ডাফি, কাইল জেমিসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, ও’রুর্ক ও রে। তবে হিপ ফ্লেক্সরের চোট থাকায় জাকারি ফুকস জায়গা পাননি। আর গোড়ালির চোটে পড়ায় বেন সিয়ার্সও বিবেচনার বাইরে।

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে। এরপর ২৬ ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। এই টেস্ট দিয়েই ল্যাথাম ১০০তম টেস্ট খেলতে যাচ্ছেন। ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের শেষ তথা চতুর্থ টেস্ট।

অস্ট্রেলিয়া সিরিজে নিউজিল্যান্ডের টেস্ট দল: টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, উইল ইয়ং

স্যান্ডপেপার কেলেঙ্কারিতেই কি ক্যারিয়ার শেষ, ব্যাখ্যা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

২০১৮ সালের স্যান্ডপেপার কাণ্ডে নিষেধাজ্ঞা কাটিয়ে টেস্টে ফিরলেও আর থিতু হতে পারেননি ক্যামেরন ব্যানক্রফট। সাম্প্রতিক সময়ে তাঁর অভিযোগ, ওই ঘটনার পরবর্তী পরিস্থিতি ও অস্বস্তিই ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলেছে।

১৫ বছর পর তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া দলে দুই চমক

২০১১ সালে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া দলে এক রকম ‘অটো চয়েস’ হয়ে গিয়েছিলেন নাথান লায়ন। ঘূর্ণিজাদুতে ক্রিকেটের রাজকীয় সংস্করণে একের পর এক উইকেট নিয়ে ওলটপালট করে দিয়েছেন রেকর্ড বই। এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি। তারকা লেগস্পিনার বাদ দিয়ে দুই নতুন ক্রিকেটার নিয়ে এবার দল

ভারতকে অস্বস্তিতে রেখে চালকের আসনে নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে নিউজিল্যান্ডের ৩৫৬ রানের জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা। ২৪০ রানের লিড নিয়ে চালকের আসনে ব্ল্যাক ক্যাপরা।

জনপ্রিয় টার্গেট

ভারত ম্যাচের মাঝপথে নিউজিল্যান্ডের পাঁচ পরিবর্তন

প্রকাশ: ০৫:২৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬