ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ছয় রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বসুন্ধরা কিংস। সমান ১৩ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে তিনে সিটি ক্লাব। ছয় ম্যাচে ৮ পয়েন্ট ব্রাদার্সের। আর এখনো জয়হীন পিডব্লিউডি ৩ পয়েন্ট নিয়ে পড়ে আছে দশম স্থানে।

গাজীপুরে তৃতীয় মিনিটেই কর্নার থেকে পিডব্লিউডিকে এগিয়ে দেন জার্মান ডিফেন্ডার ফ্লয়েড বালোকি। সাত মিনিট পরই খাইরুল ইসলামের ক্রস ধরে দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে সিটিকে সমতায় ফেরান সাঈদ হাসান নিঝুম। ৩৬ মিনিটে বক্সে সাজিদ ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে সিটিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন সলোমন কিং।

বিরতির পর ম্যাচ জমে ওঠে আরও। ৭৪ মিনিটে সাব্বির হোসেনকে ফাউল করে পিডব্লিউডিকে পেনাল্টি উপহার দেন সিটির ডিফেন্ডার তানভীর হোসেন। স্পট কিক থেকে ২-২ করেন এমবিদা ইয়োহান। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে খলনায়ক থেকে নায়ক বনে যান তানভীরই। ফ্রি-কিক থেকে আসা বল পিডব্লিউডি গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি নিচু শটে সিটিকে জয় এনে দেন তিনি।

প্রথম চার ম্যাচে জয়হীন থাকা ব্রাদার্স পঞ্চম ম্যাচে আবাহনীকে হারানোর পর আজও জয়ের ধারা ধরে রেখেছে। চট্টগ্রামের বিপক্ষে সায়েদ রেজার জোড়া ও জয়ের এক গোলে সহজ জয় পায় গোপীবাগের দলটি। চট্টগ্রামের হয়ে জাফল ইকবাল কেবল ব্যবধানই কমিয়েছেন।

বছরটা কেমন গেল মেসির

বছরটা কেমন গেল মেসির

২০২৬ সালটা লিওনেল মেসির জন্য অম্লমধুরই বলা চলে। পারফরম্যান্সও দুর্দান্ত। জিতেছেন অনেক পুরস্কারও। কিন্তু শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয়েছে বারবার।

‘বিশ্বকাপ জেতার মতো শক্তি নেই ব্রাজিলের’

বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী দল এখন ব্রাজিলের নেই বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠিত ফুটবলের অভাবও ভোগাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

ইউরোপা লিগের দুই ম্যাচে রক্তক্ষয়ী সংঘর্ষ, তদন্তে উয়েফা

ইউরোপা লিগের দুটি ম্যাচে সমর্থকদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে উয়েফা। মার্সেই ও লেভস্কি সোফিয়ার ম্যাচে সহিংসতায় ১১ বুলগেরিয়ান সমর্থক আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

নাটকীয় জয়ে মোহামেডানকে পেছনে ফেলল সিটি ক্লাব

প্রকাশ: ০৫:৪০:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬