ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, সোনালি ফসলেও কৃষকের মুখে হাসি নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার সাত উপজেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৩০০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ১৫ হাজার ৮৯৭ হেক্টর জমিতে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৫৯৭ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। ২৬ নভেম্বর পর্যন্ত ধান কাটা হয়েছে ১০ হাজার ১৫ হেক্টর জমির। সে হিসাবে আবাদ হওয়া জমির প্রায় ৬৩ শতাংশের ধান কাটা শেষ হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ৮৭১ টন।

জেলার আমন আবাদে এবার বিশেষ চিত্র দেখা গেছে হরিরামপুর উপজেলায়। এখানে রোপা আমনের পাশাপাশি বোনা আমনের আবাদও হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। গত মৌসুমে দুই ধরনের আমন মিলিয়ে আবাদ হয়েছিল ২ হাজার ৪০০ হেক্টর জমিতে। এবার লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৬০০ হেক্টর। এর বিপরীতে আবাদ হয়েছে ৩ হাজার ৩০০ হেক্টর জমিতে। এর মধ্যে বোনা আমন ৩ হাজার ২৫০ হেক্টর এবং রোপা আমন ৫০ হেক্টর। এক বছরের ব্যবধানে উপজেলায় আমনের আবাদ বেড়েছে ৯০০ হেক্টর।

তবে আবাদ ও ফলন বাড়লেও কৃষকের আয় বাড়ছে কি না, তা নিয়ে রয়েছে সংশয়। হরিরামপুরের গোপীনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের কৃষক মোতাহার জানান, বোনা আমনে চাষের খরচ তুলনামূলক কম হলেও ধান কাটা ও মাড়াইয়ের সময় শ্রমিকের পেছনে বড় অঙ্কের টাকা ব্যয় করতে হয়। অন্যদিকে বাজারে ধানের দামও প্রত্যাশা অনুযায়ী নয়। ফলে ভালো ফলন হলেও সব খরচ বাদ দিয়ে হাতে কতটা থাকবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

একই উপজেলার বল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামের কৃষক খন্দকার মিজানুর রহমান ছয় বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তাঁর হিসাবে, ভালো ফলন হলে প্রতি বিঘায় আট থেকে নয় মণ ধান পাওয়া যেতে পারে। ফলন কম হলে তা পাঁচ থেকে ছয় মণে নেমে আসতে পারে। বর্তমান বাজারদরে প্রতি বিঘার ধান বিক্রি করে আট থেকে নয় হাজার টাকা পাওয়া যেতে পারে। এর মধ্যে ধান কাটা ও শ্রমিকের পেছনেই খরচ হয় প্রায় ছয় হাজার টাকা। ফলে শুধু এই খরচ বাদ দিলে অবশিষ্ট থাকে দুই থেকে তিন হাজার টাকা। এর বাইরে চাষাবাদের অন্যান্য খরচও রয়েছে। খড় বিক্রি করতে পারলে কিছুটা বাড়তি অর্থ পাওয়া যায়। সব মিলিয়ে ভালো ফলন সত্ত্বেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া কঠিন বলে জানান তিনি।

ঘিওর উপজেলার উভাজানী গ্রামের কৃষক রতন দেওয়ান এবার পাঁচ বিঘা জমিতে আমন আবাদ করেছেন। তাঁর আশা, জমি থেকে প্রায় ৪০ মণ ধান পাবেন। ফলন নিয়ে আশাবাদী হলেও ধানের বাজারদর ও শ্রমিকের খরচের হিসাব মিলিয়েই শেষ পর্যন্ত লাভের পরিমাণ নির্ধারিত হবে বলে জানান তিনি।

এদিকে দৌলতপুর উপজেলায় ব্রি ধান-১০৩-এর একটি প্রদর্শনী প্লটে ভালো ফলনের নজির পাওয়া গেছে। ২০ বর্গমিটারের ওই প্লট থেকে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে। হিসাব অনুযায়ী, যা হেক্টরপ্রতি ৬ দশমিক ৩০৫ টন ফলনের সমতুল্য। তবে এটি প্রদর্শনী প্লটের ফলন; জেলার সামগ্রিক উৎপাদনের গড় হিসেবে একে বিবেচনা করার সুযোগ নেই।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমনের ফলন ভালো হয়েছে। কৃষকদের মধ্যে উচ্চফলনশীল জাতের বীজ ও সার বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। অনুকূল আবহাওয়া ও কৃষকের পরিচর্যা ফলন বাড়াতে ভূমিকা রেখেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান সিরাজ বলেন, জেলার সাতটি উপজেলাতেই রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার উৎপাদনও বাড়বে বলে আশা করা হচ্ছে।

একসময় নতুন ধান ঘরে তোলাকে ঘিরে গ্রামবাংলায় শুরু হতো নবান্ন উৎসব। নতুন চাল, পিঠাপুলি, আত্মীয়স্বজনের আনাগোনা আর লোকজ আয়োজনে মুখর হয়ে উঠত গ্রাম। কৃষকের গোলায় নতুন ধান ওঠার সঙ্গে জড়িয়ে ছিল এক সামাজিক আনন্দ। সময়ের পরিবর্তনে সেই উৎসবের আয়োজন ও সামাজিক অনুষঙ্গ অনেকটাই ম্লান হয়ে গেছে। এখনো মাঠে ধান পাকে, গোলায় ওঠে নতুন ফসল; কিন্তু উৎপাদনের পরিসংখ্যানে সমৃদ্ধির চিত্র ফুটে উঠলেও কৃষকের আয়-ব্যয়ের হিসাব বলছে ভিন্ন কথা। মাঠে সোনালি ধান আছে, নতুন ফসলের ঘ্রাণ আছে, অথচ সেই ফসল ঘিরে কৃষকের ঘরে নিশ্চিন্ত আনন্দ কতটা ফিরছে, সেটিই এখন বড় প্রশ্ন।

মানিকগঞ্জে স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত রবিন ১৮ বছর পর চট্টগ্রামে গ্রেপ্তার

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি একরামুল হক রবিনকে ১৮ বছর পর চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে সাটুরিয়া থানায় আনা হয়।

টিকটকে প্রেমের ফাঁদ: তিন মাসে ১৫ নারীর সঙ্গে প্রতারণা সেই চীনা নাগরিকের

‘কেঁচো খুঁড়তে সাপ’ বেরিয়ে আসছে এবার। টিকটকে পরিচয়ের পর মানিকগঞ্জের এক স্কুলছাত্রীকে ঢাকায় এনে আটকে রেখে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সেই চীনা নাগরিকের বিষয়ে আরও ভয়াবহ তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে গত তিন মাসে অন্তত ১৫ নারীর সঙ্গে প্রতারণামূলক সম্পর্ক স্থাপন করেছেন চেন ইয়ং

বিয়ের চাপ ও বিরোধের জেরে চম্পাকে হত্যা, মামলার তিন ঘণ্টার মধ্যে প্রেমিক গ্রেপ্তার

মানিকগঞ্জের ঘিওরে গার্মেন্টসকর্মী চম্পা বেগম (৪০) হত্যার রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে মো. জসিম উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পিবিআইয়ের দাবি, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক, বিয়ের চাপ ও বিরোধের জেরেই চম্পা

জনপ্রিয় টার্গেট

সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

মানিকগঞ্জে আমনের আবাদ ছাড়াল লক্ষ্যমাত্রা, সোনালি ফসলেও কৃষকের মুখে হাসি নেই

প্রকাশ: ১১:২৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬