ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

নিহতের নাম আনোয়ার হোসেন (৩০)। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চাল্লা গ্রামের মাইনুর রহমানের ছেলে। তিনি মিরপুরে একটি বুটিকস কারখানায় কাজ করতেন।

হাসপাতালে নিহতের প্রতিবেশী মো. সাকিব হোসেন জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ওই বাসায় তাঁরা ভাড়া থাকেন। রাতে বাসার বাথরুমে বালতি রাখা নিয়ে আরেক ভাড়াটিয়া আরিফ হোসেনের সঙ্গে আনোয়ারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের পিঠের বাম পাশে আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, নিহতের পিঠের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা-পুলিশ তদন্ত করছে।

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধী শনাক্তে গ্যারেজে গ্যারেজে এসআরবি

রিকশাচালকের ছদ্মবেশে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়েছে পুলিশের বিশেষ গোয়েন্দা ইউনিট এসআরবি-২। এ সময় এলাকার পাঁচটি রিকশার গ্যারেজে কর্মরত প্রায় ৩০০ চালককে নজরদারির আওতায় আনা হয়েছে…

হাতিরঝিলে আবার ইন্টারনেট অফিসে গুলি, ল্যাপটপ ভেদ করে লাগে দেয়ালে

রাজধানীর হাতিরঝিলে ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। এর আগে, ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়ে গুলির ঘটনা ঘটে।

ঢাকায় জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি

ঢাকায় জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তি

কালীবাড়ী রোডের গ্যাস পাইপলাইনে অবৈধ পাইলিংয়ের ফলে লিকেজ দেখা দেওয়ায় মেরামতকাজ চলছে। দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়াসহ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামত শেষে দ্রুত সরবরাহ চালুর কথা জানানো হয়েছে…

জনপ্রিয় টার্গেট

বাথরুমে বালতি রাখা নিয়ে দ্বন্দ্ব, মিরপুরে ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু

প্রকাশ: ১০:৫৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬