ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, নিহত ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে এসব ঘটানো হয়। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে তাদের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ইব্রাহিম সিপাই নামে একজনের মৃত্যু হয়।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

পদ্মার ভাঙনে অস্তিত্বসংকটে সুরেশ্বর মাছবাজার, ঝুঁকিতে ১৪০৩ কোটি টাকার বাঁধ

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে অস্তিত্বসংকটে পড়েছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী সুরেশ্বর মাছবাজার, মাছঘাট ও লঞ্চঘাট। একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ পদ্মার ডানতীর রক্ষা বাঁধ। গত ১৯, ২০ ও ২১ নভেম্বর টানা বৃষ্টির পর সুরেশ্বর মাছঘাট এলাকায়

কার্পেটিংয়ের সাত দিনের মাথায় সড়কে ধস, ৭ কোটি টাকার কাজে মান নিয়ে প্রশ্ন

শরীয়তপুরের গোসাইরহাটে ৬ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা লাকাচুয়া-সামন্তসার বাজার সড়কের প্রায় ৫০ মিটার অংশ কার্পেটিংয়ের সাত দিনের মাথায় ধসে পড়েছে। আরও কয়েকটি স্থানে ধস ও ফাটল দেখা দেওয়ায় নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে শরীয়তপুরে ১৪২ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। জলাবদ্ধতায় রসুন ও পেঁয়াজের বীজ-চারা পচে যাওয়ায় ক্ষতির আশঙ্কায় কৃষকেরা বিনামূল্যে বীজ, সার ও প্রণোদনা দাবি করেছেন।

জনপ্রিয় টার্গেট

সংলাপে একসঙ্গে অনেক দল, ফলপ্রসূ হবে না: জাতীয় পার্টির শামীম হায়দার

পদ্মা সেতু এলাকায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি ধাওয়া, নিহত ১

প্রকাশ: ১১:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬