ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ওই ব্যক্তি জানান, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) রোবটটি প্রদর্শন করতে চায় মেমোরি চিপ ও স্মার্টফোন নির্মাতা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপ্রতিষ্ঠান স্যামসাং। এর মধ্য দিয়ে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে ওঠা হিউম্যানয়েড রোবটের বাজারে প্রবেশ করতে চায় প্রতিষ্ঠানটি। এ বাজারে চীনের ইউনিট্রি, টেসলা এবং হুন্দাই মোটরসের মালিকানাধীন বোস্টন ডায়নামিকসের মতো প্রতিষ্ঠানও রয়েছে।

গত বৃহস্পতিবার সিউলে স্যামসাংয়ের রোবট গবেষণাকেন্দ্রে রোবটটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন টিএম রো। প্রদর্শনীতে রোবটটির পুরো শরীরের নিয়ন্ত্রণব্যবস্থা এবং হাত ও আঙুল ব্যবহার করে বিভিন্ন বস্তু তোলা ও নাড়াচাড়া করার সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রোটোটাইপটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি স্যামসাং। এ কারণে নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি তথ্য দিয়েছেন। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্যামসাং।

সংশ্লিষ্ট ব্যক্তির ভাষ্য, হিউম্যানয়েড রোবটের ক্ষেত্রে হাতের সূক্ষ্ম নড়াচড়া ও বস্তুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে স্যামসাং। কারখানায় কাজ করার জন্য এ ধরনের রোবটকে নির্ভরযোগ্যভাবে বিভিন্ন বস্তু ধরতে, ঘোরাতে ও এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে সক্ষম হতে হয়। এটি এখনো রোবট প্রযুক্তির বড় চ্যালেঞ্জগুলোর একটি।

গত সেপ্টেম্বরে স্যামসাংয়ের রোবোটিকস এক্সপেরিয়েন্স ইউনিটের রোবোটিকস ল্যাবের প্রধান ক্রিস হাউজার বলেন, ‘আপনি যদি কোনো কারখানার মালিককে বলেন, আপনার রোবট ৯৯ শতাংশ সফলতার সঙ্গে কাজ করতে পারে, তবু তিনি হাসবেন। কারণ, তাঁর কারখানার উৎপাদন লাইনে রোবটটি ব্যবহারের জন্য সফলতার হার ৯৯ দশমিক ৯৯ শতাংশ হতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটি এমন এক ধরনের কাজ, যেখানে সামান্য ভুলেরও বড় মূল্য দিতে হয়।’

হাউজার আরও জানান, দীর্ঘ মেয়াদে স্যামসাংয়ের লক্ষ্য শুধু কারখানায় ব্যবহারের রোবট তৈরি করা নয়। ঘরের কাজ করতে এবং বয়স্ক ব্যক্তিদের সহায়তা করতে সক্ষম ভোক্তাপর্যায়ের রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

চলতি বছরের মার্চে চিপ, ডিসপ্লে, স্মার্টফোন, টেলিভিশন ও গৃহস্থালি পণ্য নির্মাতা স্যামসাং জানিয়েছিল, ২০৩০ সালের মধ্যে তাদের কারখানাগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর উৎপাদনকেন্দ্রে রূপান্তর করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে উৎপাদনপ্রক্রিয়ায় হিউম্যানয়েড রোবট যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি।

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে হিউম্যানয়েড রোবট তৈরির জন্য একটি উৎপাদন লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে স্যামসাংয়ের। শহরটিতে প্রতিষ্ঠানটির স্মার্টফোন কারখানাও রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, চীন ও জাপানেও স্যামসাংয়ের রোবটবিষয়ক গবেষণার কার্যক্রম রয়েছে।

এর আগে ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ার রোবট নির্মাতা প্রতিষ্ঠান রেইনবো রোবোটিকসের সবচেয়ে বড় শেয়ারধারী হয় স্যামসাং।

জনপ্রিয় টার্গেট

দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫

মানুষের মতো রোবট তৈরি করছে স্যামসাং, জানুয়ারিতে প্রকাশ্যে আনার পরিকল্পনা

প্রকাশ: ০২:৪৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬