ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

• স্থানীয় এলসিতে পর্যায়ক্রমে সুইফটের ব্যবহার বন্ধের ঘোষণা

গতকাল শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে বার্তা প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান বলেন, উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করেই ‘বার্তা’ তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। নতুন ব্যবস্থাটি ব্যবহারে ব্যবসায়ী ও ব্যাংকারদের প্রতি আহ্বান জানান তিনি।

পরে ব্যবস্থাটি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় এলসির তথ্য আদান-প্রদান দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করাই এ উদ্যোগের লক্ষ্য। প্ল্যাটফর্মটির মাধ্যমে ব্যাংকগুলো মাস্টার রপ্তানি এলসি বা মূল রপ্তানি চুক্তির বিপরীতে ইস্যু করা স্থানীয় ও ব্যাক টু ব্যাক এলসির বার্তা তাৎক্ষণিকভাবে পাঠাতে ও গ্রহণ করতে পারবে।

এ ব্যবস্থায় এলসি-সংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়বে এবং ব্যাংকগুলোর মধ্যে তথ্যের অসামঞ্জস্য কমবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যবসায়িক স্বচ্ছতা বাড়বে। স্থানীয় এলসির প্রবাহ ও সংশ্লিষ্ট লেনদেনের ওপর কেন্দ্রীয় ব্যাংকের নজরদারিও সহজ হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, তথ্যের সুরক্ষায় প্ল্যাটফর্মে একাধিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই)ভিত্তিক যাচাই, টোকেনের মাধ্যমে প্রবেশাধিকার, এনক্রিপ্টেড ভিপিএন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (ন্যাট) ও আধুনিক ফায়ারওয়াল। পরিচয় নিশ্চিত করতে থাকবে দ্বিস্তরবিশিষ্ট প্রমাণীকরণ। প্রতিটি ব্যাংকের তথ্য আলাদাভাবে সংরক্ষণ ও সুরক্ষিত রাখা হবে।

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য, ‘বার্তা’ পুরোপুরি চালু হলে স্থানীয় এলসির তথ্য সংগ্রহে ব্যাংকগুলোর ওপর আলাদাভাবে নির্ভর করতে হবে না। এতে তদারকি জোরদার হওয়ার পাশাপাশি প্রচ্ছন্ন রপ্তানি বা ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে অনিরীক্ষিত ও সমন্বয়হীন রপ্তানি আয়ের পরিমাণ কমানো সম্ভব হবে। রপ্তানি খাতে দেশীয় মূল্য সংযোজন বাড়াতেও প্ল্যাটফর্মটি ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বড়দিনের উৎসবের নতুন মাত্রা

আসন্ন বড়দিন উপলক্ষে ‘ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে’ শুরু হয়েছে বর্ণিল উৎসবের আয়োজন। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগিতায় হোটেলটি সেজে উঠেছে এক মনোমুগ্ধকর ক্রিসমাস গন্তব্য হিসেবে, যেখানে ঐতিহ্যবাহী উৎসবের আমেজের সঙ্গে যুক্ত হয়েছে সৃজনশীলতা, আভিজাত্য ও ভ্রমণের অনন্য অনুষঙ্গ।

কার্টআপে ‘বিগ ফ্রাইডে সেল’ শুরু ২৭ নভেম্বর, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

বছর শেষের কেনাকাটার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপে শুরু হয়ে গেল বিগ ফ্রাইডে সেল। ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে প্রি-পেমেন্ট সেভিংস, ডিসকাউন্ট….

এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ

দেশের অন্যতম অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে কার্যক্রমে দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সহজকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু

কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ: স্থানীয় এলসিতে সুইফটের বিকল্প ‘বার্তা’ চালু

প্রকাশ: ০৪:১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬