কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

এ উদ্যোগের আওতায় কৃষক, কৃষিভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান ও রপ্তানিকারকদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, সরবরাহব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উৎপাদন, গুণগত মান নিশ্চিতকরণ, পণ্যের উৎস ও সরবরাহপথ শনাক্তকরণ, বাজারে প্রবেশাধিকার এবং অর্থায়নকে একটি সমন্বিত ভ্যালু চেইন কাঠামোর আওতায় আনা হবে। প্রচলিত ঋণ মূল্যায়নের পাশাপাশি ঋণগ্রহীতার উৎপাদন সক্ষমতা, সরবরাহব্যবস্থার সঙ্গে সংযোগ ও রপ্তানির প্রস্তুতিকেও অর্থায়নের সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হবে।

প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, বাংলাদেশে বছরে ১ কোটি ৫০ লাখ টনের বেশি সবজি উৎপাদিত হয়। এ খাতের সঙ্গে যুক্ত রয়েছেন ১ কোটি ৬০ লাখেরও বেশি কৃষক। অথচ মোট উৎপাদিত সবজির ০.৩ শতাংশেরও কম, অর্থাৎ প্রায় ৪০ হাজার টন আন্তর্জাতিক বাজারে রপ্তানি হয়।

উন্নত কৃষিচর্চা (জিএপি) অনুসরণের সীমাবদ্ধতা, স্বাস্থ্যবিধি ও বালাই ব্যবস্থাপনায় পর্যাপ্ত নিয়ন্ত্রণের অভাব, পরীক্ষাগার সুবিধার স্বল্পতা এবং পণ্যের উৎস শনাক্তকরণে দুর্বলতা রপ্তানি সম্প্রসারণের বড় বাধা। এ ছাড়া ফসল সংগ্রহ-পরবর্তী অপচয়, পরিবহন ব্যয় ও অপর্যাপ্ত প্যাকেজিংয়ের কারণেও উচ্চমূল্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশ কঠিন হচ্ছে।

এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষিভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এগ্রি-এসএমই) জন্য বিশেষায়িত ঋণ, রপ্তানি ঋণসুবিধা, ডিজিটাল পেমেন্ট সেবা এবং পরিবেশবান্ধব অর্থায়ন পণ্য চালুর পরিকল্পনা রয়েছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্টের। এর মাধ্যমে কৃষি উৎপাদন থেকে শুরু করে আন্তর্জাতিক বাজারে পণ্য সরবরাহ পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের সুযোগ বাড়ানো হবে।

প্রাথমিক পর্যায়ে যশোর ও নরসিংদীর কৃষি ক্লাস্টারগুলোতে এ উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এসব এলাকার কৃষকদের উন্নত কৃষিচর্চা, জলবায়ু-সহনশীল কৃষি, ফসল সংগ্রহ-পরবর্তী ব্যবস্থাপনা ও নিরাপদ কীটনাশক ব্যবহারে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি রপ্তানিকারকদের এসপিএস মানদণ্ড পরিপালন, হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টস (হাসপ) অনুসরণ, সনদ অর্জন, প্রয়োজনীয় নথিপত্র তৈরি এবং পণ্যের উৎস শনাক্তকরণে সহায়তা দেওয়া হবে।

আইএফআইসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. মেহমুদ হোসেন বলেন, ‘এ উদ্যোগের লক্ষ্য শুধু কৃষি খাতে ঋণ বিতরণ বাড়ানো নয়; বরং উন্নত মানদণ্ড, শক্তিশালী সরবরাহব্যবস্থা ও উপযুক্ত আর্থিক সেবার মাধ্যমে বাংলাদেশের কৃষক ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে বৈশ্বিক ক্রেতাদের সংযুক্ত করে অর্থায়ন-সমর্থিত একটি রপ্তানি ইকোসিস্টেম গড়ে তোলা।’

কর্মসূচির আওতায় ৫০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং কৃষককে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৫ জন রপ্তানিকারককে সনদ অর্জনের প্রস্তুতিতে সহায়তা, আইএফআইসি ব্যাংকে ৫০০টি নতুন হিসাব খোলা এবং অন্তত ১০০টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে অর্থায়ন পণ্যের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বর্ণিল আয়োজনে আইএসইউতে নবীনবরণ, নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, বর্ণিল আয়োজন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ফল-২০২৬’ সেমিস্টারের নবীনবরণ। অনুষ্ঠানে আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন…

ইউআইইউতে নবনিযুক্ত শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুদিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচি শুরু হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী

জনপ্রিয় টার্গেট

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে আইএফআইসি-সুইসকন্ট্যাক্টের নতুন উদ্যোগ

প্রকাশ: ০৬:২৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬