ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ। তিন যুগেরও বেশি সময় ধরে বিশ্বসেরা গ্রী ব্র্যান্ডের পণ্য দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া, নিরবচ্ছিন্ন সরবরাহ এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের জন্য তিনি পার্টনার ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানান।

দেশের ইলেকট্রনিকস খাতকে এগিয়ে নিতে গ্রী-র সঙ্গে প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপ কাজ করছে উল্লেখ করে মো. নুরুন নেওয়াজ বলেন, দেশের ক্রমবর্ধমান এসির চাহিদা পূরণ, পরিবেশ সংরক্ষণ এবং সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের পণ্য সরবরাহের জন্য গ্রুপটি নিজস্ব কারখানায় গ্রী-র পণ্য উৎপাদন করছে।

শুভেচ্ছা বক্তব্যে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মোহাম্মদ নুরুচ্ছাপা উল্লেখ করেন, বাংলাদেশে গ্রী-র পণ্য বিপণনে পার্টনাররা বিশেষ ভূমিকা রাখছেন। পার্টনারদের নিরলস পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার ফলেই গ্রী বর্তমানে বাংলাদেশেও শীর্ষস্থান এবং ‘সুপার ব্র্যান্ড’-এর স্বীকৃতি অর্জন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে গ্রী গ্লোবালের সেলস ম্যানেজার আরস্কো লিয়াও বাংলাদেশকে বহির্বিশ্বে গ্রী-র সর্বোত্তম ব্যবসায়িক অংশীদার হিসেবে অভিহিত করেন। তিনি তুলে ধরেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকি বিবেচনায় রেখে গ্রী প্রতিটি পণ্য উৎপাদনে পরিবেশবান্ধব কাঁচামাল ও প্রযুক্তি ব্যবহার করে। শূন্য মাত্রার কার্বন নিঃসরণ ও পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য গ্রী এসি বৈশ্বিকভাবে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। বিদেশে তৈরি এবং বাংলাদেশে উৎপাদিত গ্রী এসির মানের মধ্যে কোনো পার্থক্য নেই বলেও নিশ্চিত করেন তিনি।

সম্মেলনে গ্রী এসির বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরেন গ্রুপের ডিএমডি মো. নুরুল আফছার। তিনি জানান, বিশ্বের ১৯০টির বেশি দেশে প্রায় ৬০ কোটির অধিক গ্রাহক গ্রী এসি ব্যবহার করছেন। গ্রী এসি ঘরের বাতাসের ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে পরিবেশকে জীবাণুমুক্ত রাখে। সাশ্রয়ী মূল্য ও দীর্ঘস্থায়িত্বের কারণে এসি এখন আর বিলাসজাত পণ্য নয়, বরং নিত্যপ্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে।

মো. নুরুল আফছার আরও উল্লেখ করেন, সম্প্রতি পরিবেশবান্ধব প্রযুক্তিসমৃদ্ধ নতুন কয়েকটি মডেলের গ্রী এসি বাংলাদেশের বাজারে এসেছে। এ ছাড়া গ্রী-র সোলার সিস্টেম প্রযুক্তিসমৃদ্ধ এসি ব্যবহারে বিদ্যুৎ বিল ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় রাখা সম্ভব। পাশাপাশি বড় করপোরেট অফিস, বহুতল ভবন, হাসপাতাল, শপিংমল ও শিল্পকারখানায় গ্রী-র সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম এবং আধুনিক ওয়াটার কুলড ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করা যায়।

সম্মেলনে ২০২৭ সালের বিপণন কার্যক্রমকে আরও গতিশীল করতে গ্রাহকদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা হয়। অনুষ্ঠানে কোম্পানির পরিচালক নুরুল আজিম সানি ও সিনথিয়া কায়নাথ নুর, উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিন, বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক (জিএম) মাহমুদুন নবী চৌধুরী এবং করপোরেট বিপণন জিএম মো. জহিরুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে হেপাটাইটিস রোগের প্রাথমিক ও নির্ভুল শনাক্তকরণে মেডিপ্যাকের সিএমই আয়োজন

বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষ এখনো রোগ শনাক্তকরণের বাইরে থাকায়, এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক রোগ নির্ণয় ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) অনুষ্ঠানের আয়োজন করেছে মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড।

কার্টআপে ‘বিগ ফ্রাইডে সেল’ শুরু ২৭ নভেম্বর, থাকছে আকর্ষণীয় অফার ও পুরস্কার

বছর শেষের কেনাকাটার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দেশের জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপে শুরু হয়ে গেল বিগ ফ্রাইডে সেল। ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই আয়োজনে গ্রাহকদের জন্য থাকছে প্রি-পেমেন্ট সেভিংস, ডিসকাউন্ট….

এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ

দেশের অন্যতম অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজকে ‘বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড ২০২৫–২৬’ দিয়েছে বেসরকারি বিমান সংস্থা এয়ার অ্যাস্ট্রা। ব্যবসায়িক অংশীদার হিসেবে কার্যক্রমে দক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সহজকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

প্রতিরক্ষা, খাদ্য, তথ্য মন্ত্রণালয়ে নতুন সচিব

রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘গ্রী বিজনেস মিট-২০২৭’

প্রকাশ: ১২:০১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬