৪ লাখ লোকসানের পর ১০ মাসে ২ কোটি রুপির ব্যবসা ভারতীয় যুগলের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

কুশল আর চাহাকের এই ক্লাউড কিচেনের ব্যবসাটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পর্যাপ্ত অর্ডার না পাওয়ায় তাঁরা এটি বন্ধ করে দেন। সেই ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে ব্যবসার ধরন বদলে তাঁরা শুরু করেন ‘ক্রিয়েড’ (Kried) নামের একটি ফ্রাইড-ফুড ব্র্যান্ড। মাত্র ১০ মাসের মধ্যে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি রুপি আয় করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এরপর বেঙ্গালুরুর জেপি নগরে একটি ফুড ট্রাককে কেন্দ্র করে চালু হয় ‘ক্রিয়েড’। তবে এবার শুধু ব্যবসার মডেলই বদলাননি তাঁরা, বদলে ফেলেন বিপণন কৌশলও।

ফুড ট্রাকটি তৈরি হওয়ার সময় চাহাক জৈন পুরো প্রক্রিয়াটি ইনস্টাগ্রামে তুলে ধরতে শুরু করেন। বেঙ্গালুরুতে কীভাবে একটি ফুড ট্রাক ব্যবসা শুরু করছেন, সেই অভিজ্ঞতা নিয়মিত ভিডিও ও পোস্টের মাধ্যমে শেয়ার করতে থাকেন তিনি। এতে প্রথম থেকেই সম্ভাব্য ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম বার্গার বিক্রির আগেই ‘ক্রিয়েড’-এর ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়। ২০২৫ সালের সেপ্টেম্বরে ফুড ট্রাকটি চালু হওয়ার প্রথম দিনেই ১০০ জনের বেশি ক্রেতা সেখানে উপস্থিত হন। প্রথম তিন দিনে বিক্রি হয় প্রায় ৩০ হাজার রুপি।

এরপর দ্রুত বাড়তে থাকে ব্যবসা। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫০ থেকে ৪৫০ জন ক্রেতাকে খাবার পরিবেশন করছে ‘ক্রিয়েড’। দৈনিক বিক্রি প্রায় ১ লাখ রুপি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেনুতে রয়েছে ফ্রাইড চিকেন ও পনির বার্গার, চিকেন পপকর্ন, চিকেন স্ট্রিপস এবং ফ্রাইস সহ বিভিন্ন খাবার।

এখন ফুড ট্রাকের পরিসর ছাড়িয়ে বড় একটি সেন্ট্রাল কিচেন এবং ফাস্ট-ক্যাজুয়াল রেস্তোরাঁ চালুর পরিকল্পনা করছেন এই দুই উদ্যোক্তা।

নাগরিক সেবা আরও সহজ ও আধুনিক করার পাশাপাশি রাজস্ব আদায় কার্যক্রমে গতিশীলতা আনতে ৫টি ব্যাংকের সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএসসিসি। ব্যাংকগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সীমান্ত ব্যাংক পিএলসি এবং জনতা ব্যাংক পিএলসি।

বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। ফলে ভোক্তাদের এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন কিনতে হবে ২০৪ টাকায়। এত দিন ছিল লিটার ১৯৯ টাকা। তবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে…

পুঠিয়ায় দিনদুপুরে শিক্ষক ও প্রবাসীর বাড়িতে চুরি

৪ লাখ লোকসানের পর ১০ মাসে ২ কোটি রুপির ব্যবসা ভারতীয় যুগলের

প্রকাশ: ১০:০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬