ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গত সেপ্টেম্বর শেষে ইসলামি ধারার ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৪ লাখ ৭৯ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৪৮ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর আমানত এক বছরে বেড়েছে ১৪ দশমিক ৯৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৪ হাজার কোটি টাকা। ব্যাংকিং খাতের মোট আমানতের ২০ দশমিক ৬৯ শতাংশ ইসলামি ব্যাংকগুলোর হাতে রয়েছে।

এসব ব্যাংকের মাধ্যমে দেশে রপ্তানি আয় এসেছে ৬৮ কোটি ৩০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৮৫ শতাংশ কম। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রপ্তানি আয় গ্রহণ এক বছরে বেড়েছে ৮ দশমিক ৫৯ শতাংশ। সেপ্টেম্বরে ব্যাংকিং খাতের মোট রপ্তানি আয়ের মাত্র ১৭ দশমিক ৪৬ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।

আমদানি ব্যয়ের চিত্র অবশ্য কিছুটা ভিন্ন। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় মেটানো হয়েছে ১০৫ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ১৩ শতাংশ বেশি। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে আমদানি ব্যয় এক বছরে বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রেমিট্যান্স সংগ্রহে। গত সেপ্টেম্বরে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের ৮১ কোটি ৮০ লাখ ডলারের তুলনায় কমেছে ৩০ দশমিক ৬৮ শতাংশ। বিপরীতে প্রচলিত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এক বছরে ১৭ দশমিক ৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১৯ কোটি ৯০ লাখ ডলারে। সেপ্টেম্বর মাসে ব্যাংকিং খাতের মোট রেমিট্যান্সের মাত্র ২০ দশমিক ৫০ শতাংশ এসেছে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে।

শুধু আমানত ও বৈদেশিক লেনদেন নয়, বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধিতেও পিছিয়ে রয়েছে ইসলামি ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে এসব ব্যাংকের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ১৫ হাজার কোটি টাকা, যা এক বছরে বেড়েছে ৭ দশমিক ৩৮ শতাংশ। প্রচলিত ব্যাংকের বিনিয়োগ বেড়েছে ১১ দশমিক ৮০ শতাংশ। একই সময়ে ইসলামি ব্যাংকগুলোর সম্পদ বেড়েছে ৭ দশমিক ৫০ শতাংশ, বিপরীতে প্রচলিত ব্যাংকের সম্পদ বেড়েছে ১০ দশমিক ৮৩ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়েও একই প্রবণতা দেখা গেছে। গত এক বছরে ইসলামি ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত কমেছে ১ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে প্রচলিত ব্যাংকগুলোর এজেন্ট ব্যাংকিং আমানত বেড়েছে ৩২ দশমিক ২১ শতাংশ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ইসলামি ধারার ব্যাংকগুলোতে বড় ধরনের অনিয়ম ও লুটপাট হয়েছে। এতে গভীর সংকটে পড়েছেন এসব ব্যাংকের আমানতকারীরা। তাই এসব ব্যাংকের প্রতি গ্রাহকদের কিছুটা আস্থাহীনতা তৈরি হয়েছে।

১ ডিসেম্বর নতুন মজুরি কার্যকর নিয়ে বিভ্রান্তি নেই: মজুরি বোর্ডের চেয়ারম্যান

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়াকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি না করার আহ্বান জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেছেন, নতুন মজুরি যখনই ঘোষণা করা হোক, তা ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। ২৩ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হবে।

সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা

সঞ্চয়পত্র কী, কত বিনিয়োগে কত মুনাফা

বেশির ভাগ মানুষই সঞ্চয়ের চেষ্টা করেন। তবে সঞ্চিত টাকা কোথায় ও কীভাবে রাখা উচিত, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকে। এ ক্ষেত্রে বেশির ভাগ মানুষের কাছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র পরিচিত। তবে সব সঞ্চয়পত্রেই সমান মুনাফা পাওয়া যায় না। আবার সবাই সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগও করতে পারেন না।

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধে প্রভাবিত ১৯৮ ফ্লাইট

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসের ১৯৮টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি ও ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী।

জনপ্রিয় টার্গেট

আমানত-রেমিট্যান্সে পিছিয়ে ইসলামি ধারার ব্যাংক

প্রকাশ: ০১:১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬