ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

সালাউদ্দিন স্বপন বলেন, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ শুরু হয়। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত বোর্ড সভা স্থগিতের পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৭ ও ১৮ নভেম্বর পরিস্থিতির আরও অবনতি হয়। সভা স্থগিতের সিদ্ধান্তকে হঠকারী উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে সভা হলে পরিস্থিতি স্বাভাবিক থাকত।

লিখিত বক্তব্যে বলা হয়, অক্টোবরের শেষ দিক থেকে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া সাধারণ শ্রমিক ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীরাও গ্রেপ্তার হয়েছেন। পুলিশি অভিযানের কারণে ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে হয়েছে। বিভিন্ন শিল্প এলাকার নেতাদের বাসায় নিয়মিত গোয়েন্দা পুলিশের অভিযান চালানোর অভিযোগও করা হয়।

আইবিসির প্রশ্ন, শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে নির্দোষ শ্রমিক নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলায় যুক্ত না হয়েও কেন তাঁরা এলাকায় অবস্থান করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনেক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির কারণে হাজার হাজার শ্রমিক মজুরি থেকে বঞ্চিত হবেন। যেসব শ্রমিক কাজে যোগ দিতে চান, তাঁদের মজুরি নিশ্চিত করার দাবি জানায় আইবিসি।

লিখিত বক্তব্যে গাজীপুরের জয়দেবপুরের শ্রমিক আন্দোলনে মারধরের শিকার হয়ে পরবর্তীতে মারা যাওয়া তৌফিক শেখের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানায় তাঁরা।

শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ট্রেড ইউনিয়নগুলোর ব্যর্থতার অভিযোগের বিষয়ে আইবিসি বলেছে, দেশের ১০ শতাংশেরও কম শ্রমিক ট্রেড ইউনিয়নের আওতায় রয়েছেন। বাকি শ্রমিকেরা অসংগঠিত।

নতুন গঠিত অনেক ইউনিয়নকে ‘ইয়েলো ইউনিয়ন’ উল্লেখ করে সংগঠনটি দাবি করে, এসব ইউনিয়নের সঙ্গে কারখানার মালিকদের সংশ্লিষ্টতা রয়েছে। শ্রমিকদের প্রকৃত ইউনিয়ন গড়ে তুলতে মালিকদের ট্রেড ইউনিয়নবিরোধী মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় তাঁরা।

আইবিসির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, নিরপরাধ গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তি, আঞ্চলিক নেতা কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ, তৌফিক শেখ হত্যায় জড়িতদের বিচার ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ এবং মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত শ্রমিকদের উৎপাদনকাজে যোগ দেওয়ার আহ্বান।

দাবি আদায়ে বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবে আইবিসি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব।

সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন, সহসভাপতি চায়না রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: এজেন্ট ব্যাংকিংয়ে ঋণের জোয়ার

গ্রামের মানুষের সঞ্চয় বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ব্যাংকঋণ নেওয়ার প্রবণতাও। তবে আমানত যতটা বাড়ছে, ঋণ বাড়ছে তার চেয়ে দ্রুত। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এক বছরে ঋণ বিতরণ বেড়েছে ৩৮ দশমিক ২৩ শতাংশ। সেপ্টেম্বর শেষে এই খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা।

আলু নিয়ে কেন দশকের পর দশক যুদ্ধ করছে জাপান-যুক্তরাষ্ট্র

পথ চলতে চলতে গরম-গরম ক্রোকেট খাওয়া, এক বাটি নিকুজাগা স্টু কিংবা বাড়িতে তৈরি চিপসের প্লেট—সবকিছুর মধ্যেই আছে একটি উপাদান, তা হলো জাপানি আলু। জাপান তাদের খাদ্যপণ্যের মোট ৬০ শতাংশই আমদানি করে। এর মধ্যে নিজের বলতে চালের পাশাপাশি রয়েছে আলু ও আরও কয়েকটি খাদ্যপণ্য…

জনপ্রিয় টার্গেট

উত্তপ্ত গাজীপুরে পুলিশের মুখোমুখি শ্রমিকদের নেতৃত্বে এই নারী, ধাওয়া করে ছত্রভঙ্গ করল পুলিশ

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবি

প্রকাশ: ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬