ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

• ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণের সুযোগ, ন্যূনতম বিনিয়োগ ১০ হাজার টাকা।

• ১ ডিসেম্বর নিলাম, সফল বিনিয়োগকারীদের বরাদ্দের তথ্য একই দিন বেলা ৩টায় প্রকাশ করা হবে।

বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

পল্লী অবকাঠামো উন্নয়নে অর্থ জোগাতে তিন হাজার কোটি টাকার সুকুক বা ইসলামি বন্ড ছাড়ছে সরকার। আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এর নিলাম অনুষ্ঠিত হবে। ১৮২ দিন মেয়াদি এই সুকুকে বিনিয়োগের বিপরীতে ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া পাবেন বিনিয়োগকারীরা। বার্ষিক ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৫০ শতাংশ।

‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অর্থায়নে এই সুকুক ইস্যু করা হচ্ছে। ফলে সংগৃহীত অর্থ নির্দিষ্ট উন্নয়ন প্রকল্পে ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। প্রচলিত সরকারি ঋণপত্রের মতো সাধারণভাবে অর্থ সংগ্রহের পরিবর্তে একটি নির্দিষ্ট প্রকল্পের সঙ্গে বিনিয়োগকে যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে শরিয়াহসম্মত বিনিয়োগের সুযোগও তৈরি হচ্ছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব শরিয়াহ সিকিউরিটিজ মডিউলের (এসএসএম) মাধ্যমে ১ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। সুকুকটির প্রকল্প প্রস্তাব ও শরিয়াহসম্মত হওয়ার বিষয়টি কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগের অধীন শরিয়াহ অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের পর চূড়ান্ত করা হয়েছে।

প্রসপেক্টাস অনুযায়ী, সুকুকটির অভিহিত মূল্য তিন হাজার কোটি টাকা। এর মেয়াদ শেষ হবে ২০২৭ সালের ২ জুন। ১৮২ দিনের বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের এককালীন ১২১ কোটি ২৫ লাখ টাকা ভাড়া দেওয়া হবে। বার্ষিক ৭ দশমিক ৫০ শতাংশ হারে এই অর্থ নির্ধারণ করা হয়েছে।

এই সুকুকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তি এবং বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বহুজাতিক করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বিমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন ফান্ড। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে হলে বাংলাদেশ ব্যাংকে তাদের চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব থাকতে হবে। অন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এ ধরনের হিসাবধারী কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিড জমা দিতে হবে।

ব্যক্তি বিনিয়োগকারীরাও ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুকুকে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগের ন্যূনতম পরিমাণ ১০ হাজার টাকা। এর পর থেকে ১০ হাজার টাকার গুণিতকে বিনিয়োগের প্রস্তাব দেওয়া যাবে।

নিলামের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের এসএসএমে নিজ নিজ সুকুক ইনভেস্টর (এসআই) আইডির বিপরীতে বিড জমা দিতে হবে। নতুন বিনিয়োগকারীদের ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে এসআই আইডি খোলার প্রক্রিয়া শেষ করতে হবে। নিলামে সফল বিনিয়োগকারীরা একই দিন বেলা ৩টায় এসএসএমে নিজেদের আইডিতে বরাদ্দের তথ্য জানতে পারবেন।

তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, শুধু তিন হাজার কোটি টাকা সংগ্রহ করাই এই উদ্যোগের সাফল্যের মাপকাঠি নয়। সংগৃহীত অর্থ নির্ধারিত পল্লী অবকাঠামো প্রকল্পে যথাযথভাবে ব্যয় হচ্ছে কি না, প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে এগোচ্ছে কি না এবং মেয়াদ শেষে বিনিয়োগকারীরা তাঁদের প্রাপ্য অর্থ ঠিক সময়ে পাচ্ছেন কি না, সেদিকেও নজর রাখতে হবে। এসব বিষয়ই শেষ পর্যন্ত এই সুকুকের কার্যকারিতা ও বিনিয়োগকারীদের আস্থা নির্ধারণ করবে।

সংসদীয় কমিটির প্রতিবেদন ছাড়াই ভ্যাট সংশোধন বিল পাসের প্রস্তাব অর্থমন্ত্রীর

সংসদীয় কমিটির পরীক্ষা-নিরীক্ষা ও প্রতিবেদন ছাড়াই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন (সংশোধন) বিল পাসের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে না পাঠিয়ে পরদিনই পাসের জন্য বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার

প্রকাশ: ১২:৫০:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬