আজ সোমবার এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গতকাল দিবাগত রাত ২টার দিকে খুলনার দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ এলাকায় অভিযান চালায়।
এ সময় অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে এসআরবি সদস্যরা সন্দেহভাজনদের লক্ষ্য করে তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এতে মাদক কারবারি ও সন্দেহভাজন ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এসআরবি আরও জানায়, উদ্ধার করা পিস্তল ও গুলি বিধিমোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

দৈনিক টার্গেট 






















