ঢাকা ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার রংমহল বিওপির সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

তবে বিজিবির টহল দলের সতর্ক অবস্থান ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে আজ শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

আজ সকাল ১০টা ১২ মিনিটে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গাংনীর রংমহল বিওপির সীমান্ত এলাকা দিয়ে চারজন অজ্ঞাতপরিচয় পুরুষকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দলের সতর্ক অবস্থানের কারণে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। বিজিবির দৃঢ় অবস্থানের পরিপ্রেক্ষিতে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘলকান্দি ক্যাম্প ওই চারজনকে আজ সকালে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল কার্যক্রম জোরদার রয়েছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গাংনীর রংমহল সীমান্ত দিয়ে চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। আজ সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

গাংনীতে কৃষক দল নেতার বাড়িতে মিলল প্রায় কোটি টাকার শিবলিঙ্গ

মেহেরপুরের গাংনীতে জেলা কৃষক দলের সদস্যসচিব মো. মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হিন্দা গ্রামের তাঁর বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

চিকিৎসাসেবায় হয়রানি ও দরপত্রে অনিয়মের অভিযোগ, গাংনী হাসপাতালে দুদকের অভিযান

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় হয়রানি, দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম এবং নিম্নমানের ও অসম্পূর্ণ চিকিৎসাসামগ্রী সরবরাহের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দরপত্রসংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহের পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন দুদকের কর্মকর্তারা।

গাংনীতে ৪ মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও বিস্ফোরকসহ চার মামলার আসামি মো. হাসান আলী (৩৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নিজ বাড়ি থেকে…

জনপ্রিয় টার্গেট

কালীগঞ্জে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, পুড়েছে আসবাব

গাংনী সীমান্ত দিয়ে ৪ জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

প্রকাশ: ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬