ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার বিজিবি’র জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল সোমবারও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

এর আগে রোববার (১৫ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোপালগঞ্জ জেলা শহর। ওই দিন সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতা-কর্মীরা। তাঁদের মিছিলে পুলিশের ব্যারিকেড ভাঙচুর, একটি সুপারশপের কাচ ভাঙচুর ও বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর জেলা সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যান, বাস ও ট্রাকে করে নেতা-কর্মীরা শহরে আসতে শুরু করেন। পরে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন তাঁরা। দুপুর ১২টার দিকে সেখান থেকে মিছিল বের করেন নেতা-কর্মীরা।

মিছিলটি লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা অতিক্রম করে। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন মিছিলকারীরা। এ সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিলে বিপুলসংখ্যক নেতা-কর্মীর পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। এ সময় অনেকের হাতে লগি-বইঠা দেখা যায়।

মিছিল চলাকালে শহরের এফএনএফ নামের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালানো হয়। দুপুর ১টা পর্যন্ত নেতা-কর্মীরা শহরে অবস্থান করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থানে ফিরে যান।

এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে আগের নাম বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ করা হয়।

এর পর গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। আর হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি পদে বদলি করে রোববার পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদলি করা হয়। আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। তিনি বলেন, ‘দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মিরপুরে বাসে আগুন, ছাত্রলীগের দুই কর্মী আটক

রাজধানীর মিরপুরে ‘রাজধানী’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা-পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মিরপুর ১ এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জনপ্রিয় টার্গেট

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি

প্রকাশ: ১০:৫৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬