ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি, মধ্যরাতে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে আন্দোলন শুরু করেন কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে তাঁরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করে তাঁকে অবরুদ্ধ করেন। এতে দিনভর ব্যাহত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে, উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আগের জ্যেষ্ঠতা পুনর্বহাল, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধ।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতির কারণে তিন দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইশেবা তাসনীম সিরাজ এক বার্তায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ সময় ধরে চলা আন্দোলনের পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিন দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর আন্দোলনকারীরা ক্যাম্পাস থেকে সরে গেলে পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ২৬ কারখানা

ন্যূনতম মজুরি ৩০ টাকা দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরের নাওজোড়ে পোশাকশ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ফরহাদ (৪১) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন…

গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

গাজীপুরের বিভিন্ন এলাকায় ২২টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলন, ভাঙচুর ও বিশৃঙ্খলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আজ সোমবার (১৬ নভেম্বর) এ সিদ্ধান্ত জানানো হয়।

জনপ্রিয় টার্গেট

আন্দোলনের মুখে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিন দিনের ছুটি, মধ্যরাতে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

প্রকাশ: ০৯:৩৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬