গতকাল শনিবার (২৮ নভেম্বর) ভোট গণনা শেষে সন্ধ্যা ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে অ্যাডভোকেট শাহনুর রহমান শাহীন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন ফকির পেয়েছেন ৯৪ ভোট।
সহসভাপতি পদে অ্যাডভোকেট খায়রুল আহসান সাখিদার (জুয়েল) ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মাহফুজুর রহমান হেলাল পেয়েছেন ৮৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গোলাম রব্বানী (মুকুল) ১৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. শামসুল ইসলাম পেয়েছেন ৯৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান নান্নু এবং নিরীক্ষা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. নাজমুল ইসলাম জনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আপ্যায়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নূর-ই-আলম ছিদ্দিক ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. লুৎফর রহমান পেয়েছেন ৮২ ভোট।
অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. নাসিমুস সাকালাইন টিটো পেয়েছেন ১০১ ভোট।
গ্রন্থাগার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে অ্যাডভোকেট মো. রুহুল আমিন ফারুক ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. মুনিকুজ্জামান হীরক পেয়েছেন ৮৬ ভোট।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাদত জামান প্রিন্স (১৭২ ভোট), অ্যাডভোকেট মোছা. ইতি খাতুন (১৬৮ ভোট) এবং অ্যাডভোকেট মো. মাহমুদ হাসান ফিরোজ (১৪৮ ভোট)। এ পদে অপর প্রার্থী অ্যাডভোকেট মো. শওকত আলী পেয়েছেন ১১৫ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রহমান জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির দায়িত্ব পালন করবে।

দৈনিক টার্গেট 
























