ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

সুনামগঞ্জের ডলুরা সীমান্তে প্রথম বর্ডার হাট চালু হয় ২০১২ সালের ২৪ এপ্রিল। এর অবস্থান সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা ও ভারতের মেঘালয় রাজ্যের বালাট সীমান্ত এলাকায়। ২০২২ সালের ১২ মে চালু হয় জেলার দ্বিতীয় সীমান্ত হাট। এটি দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি এবং ভারতের মেঘালয়ের রিংকু সীমান্তে পড়েছে।

তৃতীয় হাটটি চালু হয় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় (শহীদাবাদ) এবং ভারতের একই রাজ্যের নালিকাটা সীমান্তে ২০২৩ সালের ২৪ মে। শুরুর পর থেকে করোনা মহামারির সময় বর্ডার হাট সাময়িক বন্ধ থাকলেও পরে আবার চালু হয়। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে বর্ডার হাটের কার্যক্রম।

সম্প্রতি সদরের ডলুরা ও দোয়ারাবাজারের বাগানবাড়ি বর্ডার হাট ঘুরে দেখা যায়, পাহাড়ি এলাকায় হাটের টিনশেড স্থাপনাগুলো আছে। প্রতিটি হাটে দুই দেশের ২৫ জন করে ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দা ব্যবসা করার সুযোগ পেতেন। হাটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্প, কৃষিজাত যন্ত্রপাতি, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী, গৃহস্থালির পণ্য বেচাকেনা হতো।

বাগানবাড়ি বর্ডার হাটের বাংলাদেশ অংশের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকলেও কাঁটাতারের বেষ্টনী পার হয়ে ফুটবল খেলতে দেখা যায় স্থানীয় কিশোরদের। সীমান্তবর্তী লোকজন, ব্যবসায়ী, শ্রমিক—সবার চাওয়া, দুই দেশের আলোচনা-পর্যালোচনার মাধ্যমে আবার খোলা হোক হাটের সীমান্ত দুয়ার। এতে স্থানীয়দের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ তৈরির পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ও শ্রমনির্ভর কর্মসংস্থানের পথ সুগম হবে।

সীমান্তঘেঁষা ডলুরা গ্রামের হযরত আলীর স্ত্রী সাধনা বেগম বলেন, ‘আমরার মাইনষে সবজি-সাবজাসহ অনেক কিছুই বেচত। ভারতের মানুষে বিভিন্ন জিনিস নিয়া আইত। এই সব মালামাল কম দামে কিনতে পারতাম আমরা। এই বাজারটা চালু হইলে ভালা।’

ডলুরা গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানিয়েছেন, এই হাটে ভারতীয় অনেক পণ্য সস্তায় পাওয়া যেত। এখানকার উৎপাদিত সবজি ভারতীয়দের কাছে দ্বিগুণ দামে বিক্রি করেছেন কৃষক। ব্যবসার পাশাপাশি অনেকে শ্রমিক হিসেবে কাজ করে আয়-রোজগার করতে পেরেছেন। বর্ডার হাট ঘিরে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছিল। পুনরায় বর্ডার হাট চালুর দাবি জানিয়ে তাঁরা বলেন, এই হাট চালু হলে সীমান্তে আবার প্রাণের সঞ্চার হবে।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, সীমান্তবাসীকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার সুযোগ তৈরি করে দিয়েছিল বর্ডার হাট। এই হাটে শুল্কমুক্ত পণ্য কেনাবেচার সুযোগ ছিল। জেলার তিন হাটে অন্তত কয়েক হাজার মানুষ লাভবান হয়েছিল। চব্বিশের ৫ আগস্টের পর তা বন্ধ হওয়ায় সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তাই হাটগুলো দ্রুতই চালু করা দরকার।

এই ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, ‘হাটগুলো কোন পর্যায়ে আছে, এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। আমরা জানিয়ে দিয়েছি। বর্ডার হাট চালু হবে—এ রকম সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটা সরকারের সম্পূর্ণ নীতিগত সিদ্ধান্ত।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাট বিষয়টি আন্তর্জাতিক। হাটের গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনা হচ্ছে। দেখা যাক, কী হয়।

মধ্যনগর-কলমাকান্দা পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের মধ্যনগর ও নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মধ্যে সারা বছর চলাচল উপযোগী পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মধ্যনগর আখড়াঘাট থেকে গলহা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে সেতু ও কালভার্ট নির্মাণের দাবি জানান তাঁরা।

ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে মানব পাচারকারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। তবে তাঁদের নাম-পরিচয় জানানো হয়নি।

জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে।

জনপ্রিয় টার্গেট

তিন সীমান্ত হাটে সুনসান নীরবতা

প্রকাশ: ০২:১৬:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬