ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬১ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী লাল-সবুজ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ওমর ফারুককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল আজাদ।

আকবরশাহ থানা-পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে (১৯)এ, দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ ধারায় মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ওমর ফারুক একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।

চাটখিলে নিখোঁজের ৫ দিন পর মাটিচাপা অবস্থায় শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর মোহাম্মদ রাসেল (৩২) নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়াখলা ইউনিয়নের চানখালি গ্রামের রেহান উদ্দিন হাজি বাড়ির একটি পরিত্যক্ত ঘরের মাটি খুঁড়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

মাদ্রাসায় গিয়ে নিখোঁজ ৭ বছরের কন্যাশিশু, লাশ মিলল পাশের পরিত্যক্ত ভবনে

সকালে হাসিমুখে ১০ বছর বয়সী বড় ভাইয়ের হাত ধরে মাদ্রাসায় গিয়েছিল ৭ বছরের শিশু তাইবা ইলান নুহা। অন্যদিনের মতো মাদ্রাসায় ক্লাস শেষে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয় নুহা। পরে মাদ্রাসার পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত বাড়ির পেছনে পাওয়া যায় তার মৃতদেহ।

মানুষ যখন ন্যায়বিচার পায় না তখন নিজেরাই প্রতিরোধ শুরু করে: নাহিদ ইসলাম

ডিসেম্বরে কোনো আপার আসার সুযোগ নেই, আসলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, আমরা গত দুই বছরে ওসমান হাদী হত্যার বিচার পাইনি। জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া ভাইদের হত্যার বিচারও পাইনি।

জনপ্রিয় টার্গেট

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক

নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার

প্রকাশ: ১২:০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬