গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাসির উদ্দিন (৫০), মো. রাজু (৪৮), বেলাল আহমেদ (৬০), রবিউল ইসলাম মুন্না (২৩), আনোয়ারুল হক (৬৮) ও সৌরভ ইবনে নবী মৃদুল (৩৪)।
সোমবার রাতে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাসির উদ্দিন রামপুরা ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য, মো. রাজু একই ওয়ার্ডের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, রবিউল ইসলাম মুন্না রামপুরা থানা ছাত্রলীগের সক্রিয় সদস্য, আনোয়ারুল হক রামপুরা থানা আওয়ামী লীগের সদস্য এবং সৌরভ ইবনে নবী মৃদুল রামপুরা থানা যুবলীগের সদস্য।
রামপুরা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দৈনিক টার্গেট 























