ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে

এই চার পুকুরের নাম চাতরা, ফড়িংগা, মোহনা ও পানবরজ। এর মধ্যে চাতরা ও ফড়িংগা পুকুর ২০২৪ সাল থেকে এবং মোহনা ও পানবরজ পুকুর ২০০৯ সাল থেকে ভোগদখল করা হচ্ছে। জলমহাল চারটির আয়তন ৫ দশমিক ৮৮ একর।

মৎস্যজীবী সমিতি ও সংশ্লিষ্ট মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, চাতরা ও ফড়িংগা পুকুর ১৪২৮ থেকে ১৪৩০ বঙ্গাব্দ পর্যন্ত ভাগোলপুর দক্ষিণপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পুকুর দুটির মালিকানা দাবি করে আদালতের শরণাপন্ন হন আব্দুল হাকিম। উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ইজারা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর পুকুর দুটি দখল করেন আব্দুল হাকিম। আর মোহনা ও পানবরজ পুকুর দুটি ২০০৯ সালে দখলে নেন। এর মধ্যে মোহনা পুকুরটি মাটি দিয়ে ভরাট করে শ্রেণি পরিবর্তনের পর সেখানে প্রায় পাঁচ বছর ধরে ধান চাষ করা হচ্ছে।

এসব পুকুরের জমির দলিল খুঁজতে গিয়ে জানা যায়, আব্দুল হাকিম যে মালিকানা দাবি করেছেন, সেই দলিল ভুয়া। রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, ১৯৫২ সালের নিবন্ধন অনুযায়ী, তিনি যে দলিল নম্বর উপস্থাপন করেছেন আদালতে, সেই নম্বরে কোনো দলিল নেই। এ বিষয়ে রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিস প্রত্যয়নও দিয়েছে।

সংশ্লিষ্ট মামলাগুলোর কার্যক্রম দীর্ঘদিন ধরে চলমান থাকায় পুকুরগুলোর ইজারা ও রাজস্ব আদায় নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন সরকারি পক্ষের আইনজীবীর সহকারী (মুহুরি) মো. ফিরোজ কবির। তাঁর ভাষ্য, রাষ্ট্রপক্ষের প্রয়োজনীয় তৎপরতার অভাব এবং স্থানীয় সরকারি আইনজীবীদের (জিপি) কার্যক্রমে গাফিলতির কারণে মামলাগুলোর নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে। এ সুযোগে একটি পক্ষ সুবিধা নিচ্ছে।

মো. ফিরোজ কবির আরও জানান, আব্দুল হাকিম চারটি পুকুর নিয়ে দুটি মামলা করেছেন। মামলাগুলোর নথি জিপিকে লিখতে দেওয়া হলেও তিনি তা না লিখে বারবার সময় দিয়ে কালক্ষেপণ করছেন।

যদিও সরকারি আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) মো. মোসাদ্দেক হোসেন (কাজল) বলেন, ‘টাকার বিনিময়ে মামলায় দেরি হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা।’

তবে এই অভিযোগ নিজেই স্বীকার করেছেন পুকুরগুলো দখলকারী আব্দুল হাকিম। তিনি বলেন, ‘সরকারি আইনজীবী আমাকে এসব জমি ভোগদখল করে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এ কারণেই এসব আমার দখলে আছে।’ তিনি দাবি করেন, ‘পুকুরগুলো তাঁর বাবার সম্পত্তি। এ কারণে তিনি আদালতে রেকর্ড উদ্ধারের মামলা করেছেন।’ তবে নিজের দাবির সমর্থনে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

এ নিয়ে কথা হয় গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘একটি সিন্ডিকেট চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি আইনজীবীদের সঙ্গে সখ্য গড়ে তুলে আর্থিক সুবিধা দিয়ে পুকুরগুলো দখলে রেখে ভোগ করছে।’ তিনি আরও বলেন, ‘আমরা জমিগুলোর আসল দলিল হাতে পেয়েছি। সেগুলো নিয়ে কাজ করছি। আদালতে যথাসময়ে উপস্থাপন করা হবে।’

এ প্রসঙ্গে স্থানীয় হাঞ্জালপাড়া মৎস্যজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘আমরা চাই, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে পুকুরগুলো সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হোক। এরপর প্রকৃত মৎস্যজীবীদের কাছে ইজারা দিয়ে সরকার রাজস্ব আদায়ের ব্যবস্থা করুক।’

শিবগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিদ্যালয়ের কর্মচারীর ৮ বছরের জেল

চাঁপাইনবাবগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামের এক যুবককে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জে চাষি বাজার ইজারামুক্ত রাখার দাবি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর পূর্বদিকে অবস্থিত টোলঘর চাষি বাজার ইজারামুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। আজ শুক্রবার মহানন্দা সেতুর টোলঘরের পেছনে এ মানববন্ধন হয়।

মসজিদে ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে আহত ৭, বাড়িঘরে ভাঙচুর-লুটপাট

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় চার থেকে পাঁচটি বাড়িঘরে ভাঙচুর ও একটি বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

জনপ্রিয় টার্গেট

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

প্রকাশ: ১২:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬