০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

দুদকের হাতে গ্রেপ্তার এই সার্ভেয়ারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।

গত ৩ নভেম্বর আসাদুল ইসলামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল ইসলাম তা তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

ঘুষ গ্রহণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আসাদুল ইসলাম তা স্বীকার করেন। পরে তাঁর ব্যবহৃত সাইড টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগের দিন অভিযোগকারীকে দেওয়া টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়।

এ ঘটনায় দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় আসামির বিরুদ্ধে মামলাটি করেন।

পরবর্তীতে আসাদুল ইসলাম কাজটি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানালে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করে ফাঁদ অভিযানের পরিকল্পনা করা হয়। এর ধারাবাহিকতায় অভিযানের একপর্যায়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

অসীম কুমার উকিল ও স্ত্রী অপু উকিলের বিরুদ্ধে দুদকের দুই মামলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য অপু উকিলের বিরুদ্ধে প্রায় ছয় কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তুরাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিপ্লব খান (৩৩)। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চাকরি স্থায়ীকরণসহ ৪ দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি না মানা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

জনপ্রিয় টার্গেট

শাজাহানপুরে জমিবিরোধে ছুরিকাঘাতে আহত খোরশেদের মৃত্যু, গ্রেপ্তার ১

৮০ লাখ টাকা ঘুষ দাবি: লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের আসাদুল ২ দিনের রিমান্ডে

প্রকাশ: ০৬:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬