আজ সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলীর প্রশ্নের জবাবে আমিনুল হক জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় ৪৯৫টি উপজেলা ক্রীড়া অফিসার এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় প্রতিটি উপজেলায় ৮টি ইভেন্টের প্রতিটির জন্য ৩ জন করে (প্রতি উপজেলায় ২৪ জন) মোট ১১ হাজার ৮৮০টি ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংরক্ষিত আসনের নাজমুন নাহারের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের সংখ্যা গণনার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় এ পর্যন্ত কোনো জরিপ কার্যক্রম পরিচালিত হয়নি। বাংলাদেশ সরকারের (বিবিএস) তথ্য অনুসারে মোট বেকারের সংখ্যা প্রায় ২৬ লাখ।
মারদিয়া মমতাজের প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁসে গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনটি গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়েছে। তদন্ত সংস্থার তদন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে সংঘবদ্ধ চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংরক্ষিত আসনের সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সংসদ কাজে রাষ্ট্রপতির কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান জানান, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের অনুমোদিত ১০১টি পদের মধ্যে ৪১টি এবং আপন বিভাগে ২৩৮টি পদের মধ্যে ৯৯টি পদ শূন্য রয়েছে।

দৈনিক টার্গেট 

























