অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজসংলগ্ন এলাকায় পেছন থেকে একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুস সমাদ বিশ্বাস এবং একই গ্রামের হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব।

অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরের প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল্লাহ আল আপন নামের এক তরুণ নিহত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী হোসেন আলী গুরুতর আহত হন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আপন অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বুইকারা গ্রামের ওবায়দুর রহমানের ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলোর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রেমিকার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় দম্পতিকে হত্যা

যশোরের কেশবপুরে আলোচিত জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্ক প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেসমিন বেগম (৩৮) ও মোস্তফা কামাল (৪৫) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া

মাকে গলা কেটে হত্যা, কারা হেফাজতে হৃদ্‌রোগে সেই শিক্ষকের মৃত্যু

যশোরে বটি দিয়ে কুপিয়ে মায়ের মাথা বিচ্ছিন্ন করার মামলার আসামি শিক্ষক মামুনুর রশিদ (৪৫) মারা গেছেন। কারা হেফাজতে অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার রাত ৮টার দিকে তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

নতুন মজুরি কার্যকরে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলেন শ্রমিক প্রতিনিধিরা

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

প্রকাশ: ০৩:৪৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬