ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নিউ এজ গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকেরা হলেন—সিরাতুব, রেখা ও সুইটি। তাঁরা তিনজনই নিউ এজ গ্রুপের অপারেটর। তাঁদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁরা আশঙ্কামুক্ত।

পুলিশ জানায়, সকাল ৮টার দিকে নিউ এজ গ্রুপের কারখানাগুলোতে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে প্রবেশ করেন। পরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে উৎপাদন বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেন তাঁরা। সকাল পৌনে ১০টার দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাঁদের একটি অংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকেরা স্লোগান দেওয়ার সময় সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন। তাঁরা পাশের আল-মুসলিম অ্যাপারেলস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে তিন নারী শ্রমিক আহত হন।

উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এজ গ্রুপের পাশের অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লিমিটেড কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে। পরে এসব কারখানার শ্রমিকেরাও কর্মস্থল ছেড়ে চলে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকেরা যে যাঁর মতো বাসায় চলে গেছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজও আশুলিয়ায় ২২ কারখানা বন্ধ, ৯টিতে ছুটি

ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাভার ও আশুলিয়ার পোশাকশ্রমিকদের। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও অসন্তোষের মধ্যে অনেক কারখানার শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও উৎপাদনকাজে যোগ দিচ্ছেন না।

সিকদারের জমিতে এজেআর কুরিয়ার: গড়ে দিনে একটি হামলা
সন্ত্রাসী ইমন চক্রের

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউস করা হয়। তবে এই ভাড়ার টাকা নিজেদের দখলে নিতে প্রতিষ্ঠানটির ওপর একের পর এক হামলার অভিযোগ উঠেছে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমনের’ লোকজনের বিরুদ্ধে।

রাজধানীতে বাসায় বিস্ফোরণে নারী নিহত, আহত ২

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে ফাতেমা আক্তার উর্মি (২১) ও খালাতো বোন ফরিদা বেগম (৫০) আহত হয়েছেন।

জনপ্রিয় টার্গেট

এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল বিকেলে

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ থেকে শিক্ষার্থীবাহী বাস ভাঙচুর, ছত্রভঙ্গ করল পুলিশ

প্রকাশ: ০১:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬