পরীক্ষার হলে নকলে কাগজপত্রের পাশাপাশি স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের ঘটনাও ঘটছে। তবে নকলের সুযোগ তৈরিতে পরীক্ষাকেন্দ্রে ব্যবহৃত ক্লোজড ফ্রন্ট টেবিলকে দায়ী করছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখা গেছে, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, ইনফরমেশন অ্যান্ড কমিনিউকেশন টেকনোলজি (আইসিটি), আরবি ভাষা ও সাহিত্য, আইন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রবিজ্ঞান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বাংলা, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে ক্লোজড ফ্রন্ট টেবিল ব্যবহার করা হচ্ছে।
এসব টেবিলের সামনের অংশ পুরোপুরি বন্ধ থাকায় পরীক্ষার্থীর নিচের অংশ বাইরে থেকে দেখা যায় না। ফলে টেবিলের আড়ালে নকলের কাগজ বা অন্য উপকরণ রাখলে তা দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের নজর এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে। তা ছাড়া শিক্ষকেরা সাধারণত উত্তরপত্র এবং পরীক্ষার্থীর লেখার দিকে বেশি নজর দেন। ফলে টেবিলের নিচের অংশ নিয়মিত পর্যবেক্ষণ করা হয় না।
ওয়াশরুমসহ বিভিন্ন গোপন স্থানে নকলের কাগজ রাখা এবং হলে স্মার্টফোন, স্মার্টওয়াচসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইস ব্যবহারের দায়ে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, নকলের ঘটনায় নির্দিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল, মানোন্নয়ন পরীক্ষায় অংশ নেওয়া কিংবা সেই সুযোগ থেকে বঞ্চিত করাসহ বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে।
শিক্ষার্থীরা বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নীরব ভূমিকা এবং সংশ্লিষ্ট বিভাগে অভ্যন্তরীণভাবে এসব ঘটনা মীমাংসার চেষ্টার কারণেই নকলের প্রবণতা বাড়ছে। নকল বন্ধ করতে হলে চারদিক থেকে সহজে দেখা যায়—এমন টেবিল ব্যবহার করা উচিত।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মুমতাহিনা রিনি বলেন, ‘এসব টেবিলের কারণে শিক্ষার্থীরা খুব সহজে মোবাইল, কাগজসহ নকলের উপকরণ রাখার সুযোগ পান কিন্তু শিক্ষকেরা তা ধরতে পারেন না। এসব টেবিল পরিবর্তন করা উচিত।’
আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রউফুল্লাহ খান বলেন, ‘এসব টেবিলের কারণে পরীক্ষাকেন্দ্রে নিরাপদে নকল করা যায়। সেমিস্টার পরীক্ষার পাশাপাশি ইনকোর্স, মিডটার্ম ও ক্লাস টেস্টেও নকল হয়। অতিরিক্ত নকল প্রবণতার কারণে মেধাবী শিক্ষার্থীরা আস্থা হারাচ্ছেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক মিয়া বলেন, ‘এ বিষয়ে উপাচার্যের সঙ্গে কথা বলেছি। টেবিলগুলো যদি শিক্ষার্থীদের ক্ষতির কারণ হয়, তাহলে প্রশাসনের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসব। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’
এসব টেবিলের বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। তবে এর আগে নকল প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘পরীক্ষায় যেকোনো অসদুপায় ঠেকাতে সভাপতি ও ডিনদের সঙ্গে আলোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনার নিয়ম পুনর্নির্ধারণ করা হচ্ছে। পরীক্ষার হলে মোবাইলসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিষিদ্ধ। অভ্যন্তরীণ মূল্যায়নের ৩০ নম্বর সেমিস্টার পরীক্ষার আগে প্রকাশ, সিসিটিভি স্থাপন এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা করা হবে।’
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ স্লোগানে গতকাল শুক্রবার রাজধানীতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশনে ৪৫ জেলা থেকে মিলিত হলেন পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নূরুল কবীর।
শিক্ষকসহ জনবলসংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে গাজীপুরের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি। জনবল না থাকায় সাতটি ট্রেডের মধ্যে দুটি পুরোপুরি বন্ধ রয়েছে। আউটসোর্সিং জনবল দিয়ে কোনোমতে চলছে বাকিগুলোর কার্যক্রম।
দৈনিক টার্গেট 




















