ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক মণ ধানে এক কেজি বীজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

• মাঝারি ধানের দাম মণপ্রতি ৬০০-৭০০ টাকা

• ভালো মানের বীজ ৬০০ টাকা কেজি

• সরকারি প্রণোদনা সবাই পাবেন না বলে জানিয়েছে কৃষি বিভাগ

এক মণ ধানে এক কেজি বীজ

বীজতলা প্রস্তুতের পর বোরো বীজ বপন করছেন এক কৃষক। সম্প্রতি তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর এলাকায়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে মাঝারি মানের ধান বিক্রি হচ্ছে মণপ্রতি ৬০০-৭০০ টাকা দরে। এর বিপরীতে এক কেজি ভালো জাতের ধানের বীজের দাম ৬০০ টাকা। অর্থাৎ এক মণ ধান বিক্রি করে এক কেজি বীজ পাওয়া যাচ্ছে। হাওর এলাকায় এবার ধানের ফলন হয়েছে কম। ধান চাষে খরচ তুলতেই হিমশিম। এই পরিস্থিতিতে বীজ সংগ্রহ করতে গিয়ে আরও বিপাকে পড়তে হচ্ছে। এতে হতাশা বাড়ছে কৃষকদের।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার ছোট-বড় ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৫২১ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। গত বছর উৎপাদন করা হয়েছিল ৮ লাখ ৫৬ হাজার ৯৪৪ দশমিক ১২ টন চাল। এ বছর উৎপাদনের লক্ষমাত্রা ও কৃষকের সংখ্যা এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।

তবে ধানের দাম ও বোরো চাষ নিয়ে হতাশ কৃষকেরা। এ নিয়ে কথা হয় বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের রাজিনপুর গ্রামের মো. মুহিবুর রহমান নামের এক কৃষকের সঙ্গে। তাঁর ভাষ্য, এ বছর নিজের ৮ একর জমিতে ধান চাষ করবেন তিনি।

গত বছর এই জমি চাষ করে ধান পেয়েছেন ২৫০ মণ। যদিও ক্ষয়ক্ষতি না হলে ৪৫০ মণ ধান পাওয়ার আশা ছিল তাঁর। সে তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে উৎপাদন। ফলন ঘরে তোলা পর্যন্ত খরচ হয়েছিল ১ লাখ ৯০ হাজার টাকা। ৯০০ টাকা মণ দরে ভালো রঙের ৫০ মণ ধান বিক্রি করলেও বাকি ধান একটু কালচে হওয়ায় পাইকারি দাম ৬০০-৭০০ টাকা। তিনি বলেন, এতে খরচের টাকা উঠবে না।

‘কৃষকের মাথায় পুষ্কুনি দেওয়া হইতাছে’ বলে মন্তব্য করেন মুহিবুর রহমান। তিনি বলেন, ‘বীজ কিনছি তিন জাতের। ব্রি-২৯ ধান ১০ কেজির বস্তা ৬০০ টাকা, জনকরাজ ৪০০ টাকা কইরা ৪ কেজি, জিরাশাইল কিনছি ৪ কেজি ৫০০ টাকা কইরা। মিতালী-২ বিক্রি হইতাছে ৬০০-৬৫০ টাকা কেজি। এত টাকা খরচের পর ধানের দাম নাই। এক মণ ধান এক কেজির সমান হইলেও সরকারি সাহায্য (প্রণোদনা) এখনো পাইছি না।’

এবার সুনামগঞ্জের তাহিরপুরে সর্বোচ্চ বিক্রি হয়েছে ব্রি-৬৭ ও ২৮ ধানের বীজ। এই বীজের সরকারি দাম ১০ কেজির বস্তা ৬৩০ টাকা। বিএডিসি নির্ধারিত ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হাইব্রিড ব্রি-৮ ধান। এ ছাড়া সিনডেন্টা কোম্পানির ১২০৩ ধান ৪৬০ টাকা, ব্র্যাকের শক্তি-২ বীজ ৪৬০ টাকা এবং ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার লিমিটেডের জনকরাজ ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বীজের বাজারদর জানতে চাইলে তাহিরপুর বাজারের বীজ ডিলার সামায়ুন কবির বলেন, ‘তাহিরপুর উপজেলা সদরের দুই পাশে জেলার বৃহত্তম শনি ও মাটিয়ান হাওরের অবস্থান। এ দুই হাওরে প্রচুর বোরো আবাদ হয়। কিন্তু ধানের দাম কম থাকায় বোরো চাষে কৃষকের মনে আনন্দ নেই। এক মণ ধানের দাম ও এক কেজি বীজের দাম প্রায় সমান। বিগত বছরগুলোতে এ সময় বীজ ধানের বাজারে ঈদের আমেজ ছিল। এ বছর তেমনটা নেই।’

সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস জাহান জানিয়েছেন, পুরো আমন মৌসুমে জেলায় আগামী রোববার থেকে ১ হাজার ৪৪০ টাকা মণ দরে ৩ হাজার ৬৬৮ টন ধান সংগ্রহ করা হবে। গত বোরো মৌসুমে ২০ হাজার টন ধান সংগ্রহ করা হয়েছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে এই কার্যক্রম চলবে।

তবে এরপরও নেই ধানের দাম। অনেক কৃষকের ভাষ্য, ক্রেতা মিলছে না হাওরাঞ্চলে। ক্রেতাদের পিছু হেঁটে এই দরে ধান বিক্রি করছেন অনেকে।

জামালগঞ্জের হালি হাওরের পারে হাওড়িয়া আলীপুর গ্রামের বড় কৃষক মো. আয়না মিয়া। এ বছর প্রায় ৫৪ একর জমিতে ধান চাষ করবেন তিনি। বিএডিসি ৯২ ও ৬৭ জাতের ৬০০ টাকা দরে ১০ কেজির বীজ ধানের বস্তা এনেছেন ৫০টি। ১৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিভিন্ন জাতের বীজ ধানও কিনেছেন। তবে ৬০০-৭০০ টাকা কেজি দরের বীজ ধান থাকলেও তিনি তা নেননি।

ধানের দাম ও চাষাবাদের খরচে উদ্বেগ জানিয়ে আয়না মিয়া বলেন, ‘সর্বোচ্চ ভালো ধান ৮০০ টাকা। একটু দুর্বল ধান ৬০০-৭০০ টাকা। এক মণ ধানের দামে যদি এক কেজি বীজ কিনতে হয়, তাহলে বোরো আবাদ কতটুকু লাভের? এর মাঝে সরকারি প্রণোদনা নাই। সবদিকেই সর্বস্বান্ত কৃষক।’

এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, সব কৃষক এবার প্রণোদনা পাবেন না। এই প্রণোদনা এখনো আসেনি। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘যে বীজে ফলন ভালো, তার দাম বেশিই হবে। এক মণ ধান ও এক কেজি বীজের দাম সমান, এ বীজ দেশে উৎপাদিত হয় না। এটা বিদেশ থেকে আসে। এতে কৃষি বিভাগের কিছু করার নেই। নির্ধারিত মূল্যের চেয়ে কেউ বেশি দাম নিলে আমরা ব্যবস্থা নেব।’

ভারত থেকে অনুপ্রবেশের সময় সীমান্তে মানব পাচারকারীসহ আটক ৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্ত এলাকায় অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকালে মানব পাচারকারীসহ সাতজনকে আটক করেছে বিজিবি ২৮ ব্যাটালিয়ন। আটক ব্যক্তিদের মধ্যে চারজন মাদারীপুর ও দুজন গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং একজন স্থানীয় মাদক পাচারকারী বলে জানিয়েছে বিজিবি। তবে তাঁদের নাম-পরিচয় জানানো হয়নি।

জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে।

প্রণোদনা-বঞ্চনার মধ্যে দরপতনের শঙ্কা চাষির

সবুজ লতাপাতায় ঢাকা পড়েছে পুরো শিমের মাচা। এই ঘন পাতার ফাঁকে ফাঁকে বেগুনি রঙের শিমফুলের শোভা। কৃষক ব্যস্ত বাগানের পরিচর্যায়। এ রকম চিত্র এখন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ছেংবিল গ্রামজুড়ে।

জনপ্রিয় টার্গেট

এক মণ ধানে এক কেজি বীজ

প্রকাশ: ০৩:৩৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬