স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত এই কমিটি আজ শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্তকাজ শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও তদন্ত শুরুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।

দৈনিক টার্গেট 





















