ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আগুনে ছাই ১৫ দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেজা মার্কেটের একটি দোকানে প্রায়ই বৈদ্যুতিক সংযোগ থেকে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হতো। আজ শনিবার ভোররাতে ওই দোকান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে অন্তত ১৫টি দোকান পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তামজিদুল ইসলাম বলেন, ‘আগুনে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পুঁজি হারিয়ে এখন পথে বসার অবস্থা হয়েছে। এর মধ্যে ধারদেনাও রয়েছে। সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম।’

চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দিদারুল হক বলেন, কাকারার মাঝেরফাঁড়ি স্টেশনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আরাকান আর্মির জিম্মিদশা থেকে ফিরলেন আরও ৪১ জেলে

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক আরও ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। এ নিয়ে চলতি বছরে মিয়ানমার থেকে মোট ৩২৩ জন আটক জেলেকে দেশে ফিরিয়ে আনা হলো।

সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ৫ অবৈধ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক

সেন্ট মার্টিন দ্বীপের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা হয়েছে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ।

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত এক নারীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

রাজধানীতে প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার ১১ দিনেও অধরা সাবেক ছাত্রদল নেতা

কক্সবাজারে আগুনে ছাই ১৫ দোকান, পথে বসার শঙ্কায় ব্যবসায়ীরা

প্রকাশ: ০৬:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬