কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গুদাম দুটির সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাজমুল হোসেন জানান, গুদাম থেকে কিছুটা দূরে দালালহাট সেতুর পাশে একটি দোকানঘরে তিনি মালামাল বিক্রি করছিলেন। দুপুর দেড়টার দিকে স্থানীয় এক পথচারী তাঁর ক্রোকারিজের গুদামের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন। পরে কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পথচারীর চিৎকার শুনে তিনি ও বাজারের অন্য লোকজন বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত পাশের গুদামেও ছড়িয়ে পড়ে। এতে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে যায়।

নাজমুল হোসেন বলেন, দুপুর সোয়া একটার দিকে দুই কর্মচারী এক ক্রেতার জন্য গুদাম থেকে ক্রোকারিজের মালামাল দোকানে নিয়ে আসেন। এর কিছু সময় পরই আগুন লাগে। গুদামে বিদ্যুতের সংযোগ ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর ধারণা, শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে সিগারেট জ্বালিয়ে ভেতরে ফেলে দিতে পারে।

বাজারের কয়েকজন দোকানদার জানান, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভানোর আগেই দুটি গুদামের মালামাল পুড়ে যায়।

হারাগাছ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।

‎‘গরু’ নিয়ে চলমান উত্তেজনার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নির্দেশনা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববি

জনপ্রিয় টার্গেট

নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর

কাউনিয়ায় ক্রোকারিজ ও খেলনার গুদামে আগুন, পুড়ে ছাই ১৫ লাখ টাকার মালামাল

প্রকাশ: ১২:২৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬