গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক পশ্চিমপাড়া এলাকার এছাক মোল্লার ছেলে মাইদুল ইসলাম (৩৬), একই এলাকার মতিউর রহমানের ছেলে নাজমুল হোসেন (৩২), আবুল হোসেনের ছেলে রাজু মিয়া (১৯), আবুল কালামের ছেলে কবির হোসেন (৪৫) এবং ইউনুছ আলীর ছেলে ইব্রাহীম মিয়া।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় পাইকারি দরে মাদক সরবরাহ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইদুল ইসলাম, রাজু মিয়া, নাজমুল হোসেন, কবির হোসেন ও ইব্রাহীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ৪০ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার পুলিশ কনস্টেবল জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার জেলার পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস তাঁর বরখাস্তের আদেশে সই করেন।
ঢাকার সাভারে ঝটিকা মিছিল করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রোববার দুপুরে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) সামনে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মিছিল বের করে বলে পুলিশ জানিয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে এমদাদুল বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাবু বাদাল (৪৫) ও ছেলে তপন বাদাল (১৭) গুরুতর আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে।
দৈনিক টার্গেট 



















