পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত জলিল আকনের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রধান ফটক কুপিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে লবণচরা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সমীরন কুমার বৈদ্য বলেন, গতকাল মঙ্গলবার একদল দুর্বৃত্ত জলিলের বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। তবে বাড়ির মালিক দরজা না খোলায় তারা ফটক কুপিয়ে চলে যায়। আজও একই কায়দায় হামলার ঘটনা ঘটেছে।
হামলার কারণ সম্পর্কে ওসি বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকার কেউ মুখ খুলতে চাইছেন না। স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা না করলে দুর্বৃত্তদের শনাক্ত ও আটক করা কঠিন। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

দৈনিক টার্গেট 























