০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানি সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সবুজ শেখের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চক্রের প্রধান নূর আজিমের নির্দেশে খুলনার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও কোচিং সেন্টারে হুমকি-ধমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সম্প্রতি চয়নিকা ফার্মেসি ও টুটপাড়ার ব্র্যাক প্রতিষ্ঠানে চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া আলোচিত আকাশ কুণ্ডুকে চাঁদার দাবিতে গুলি করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

ওসি আরও জানান, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুকুর বাঁচাতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: কেসিসি প্রশাসক

মহানগরীর পরিবেশ সুরক্ষায় পুকুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে নগরীর ব্যবহারের অনুপযোগী পুকুরগুলোকে পুনরুজ্জীবিত এবং প্রাকৃতিক এ জলাধারগুলোকে বাঁচিয়ে রাখতে জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।

সুন্দরবনের ‘জোনাব বাহিনীর’ প্রধান জোনাব গ্রেপ্তার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ

যশোরের মনিরামপুরে মুক্তেশ্বরী নদী থেকে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। স্বজনদের অভিযোগ, তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ও হাতে থাকা সোনার আংটি ছিনিয়ে নিতে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জনপ্রিয় টার্গেট

দোকানের তালা ভেঙে সাড়ে ৩ লাখ টাকার মোবাইল চুরি, ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

খুলনায় পিস্তল-গুলিসহ ‘নূর আজিম বাহিনীর’ ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬