ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।

এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিস সংশ্লিষ্টরা বিস্তারিত বলতে পারবেন।

মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ, আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি, গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন এবং কালিয়াকৈর পৌরসভার…

গাজীপুরে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার, ভবানীপুর ও মনিপুর এলাকায় এ অবরোধ করেন মন্ডল গার্মেন্টস,

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের গাড়িতে আগুন, ৩০ পোশাক কারখানা ছুটি

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে গাজীপুরের অন্তত ৩০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই, টিকে থাকাই কঠিন’

গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল

প্রকাশ: ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬