গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

সকাল সাতটা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ ছাড়া কোনাবাড়ী, সফিপুর ও মৌচাক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরাও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও চালকেরা।

নাওজোর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, শ্রমিকদের অবস্থানের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মহাসড়কের বিভিন্ন স্থানে শ্রমিকদের অবস্থানের পাশাপাশি শিল্পাঞ্চলের কারখানাগুলোর ফটকেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও শিল্প পুলিশ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, ‘শ্রমিক আন্দোলনের কারণে গতকাল গাজীপুরে ৪৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। আজ ১৫০টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছে।’

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

শিল্পকারখানার শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ অব্যাহত রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা

গাজীপুরের শ্রীপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য সিয়াম (১৮) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। তাতে লেখা ছিল, ‘সরি আম্মু, তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না’।

জনপ্রিয় টার্গেট

বন্ধুর সঙ্গে মিলে স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার স্বামী

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

প্রকাশ: ১২:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬