ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পরদিন বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সাইজউদ্দিন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইজউদ্দিন মোল্লা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে গতকাল শুক্রবার গাজীপুর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর এক দিন পর আজ শনিবার সকালে একদল দুর্বৃত্ত বাড়েন্ডা এলাকায় তাঁর বাড়িতে অগ্নিসংযোগ করে। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়। পরিবারের দাবি, আগুন দেওয়ার আগে দুর্বৃত্তরা বাড়িতে লুটপাট চালায়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুল হক বলেন, আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খালিদ হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান। নেতারা গাজীপুরে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণাও দেন।

শিল্পনগরী গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

শ্রমিক অসন্তোষের মধ্যে আজ শুক্রবার গাজীপুরের মোট কারখানার ১০ শতাংশে উৎপাদন চলেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, দিনভর কোনো বিক্ষোভ, সড়ক অবরোধ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্দিষ্ট মেয়াদে ৩২টি কারখানা বন্ধ রয়েছে।

গাজীপুরে ছুটির দিনেও সচল ১০ শতাংশ কারখানা

শ্রমিক অসন্তোষে এক মাস ধরে উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি আজ স্বাভাবিক রয়েছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় জেলার প্রায় ১০ শতাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকেই এসব কারখানায় নির্বিঘ্নে কাজ করছেন শ্রমিকেরা…

জনপ্রিয় টার্গেট

নমুনা ভাইভা: যুব উন্নয়নে চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি কীভাবে কাজে লাগানো যায়

গাজীপুরে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তারের পরদিন বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ

প্রকাশ: ১২:৪৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬