গাজীপুর মহানগরীতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি করপোরেশন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ২৮ বার পঠিত হয়েছে

এ অবস্থায় মশক নিধনে সিটি করপোরেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নগরবাসীর অভিযোগ, মশক নিধনে সিটি করপোরেশনের প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ থাকলেও কার্যকর উদ্যোগ চোখে পড়েনি।

স্থানীয়দের ভাষ্য, কোনাবাড়ীর পাশের কড্ডা এলাকায় দীর্ঘদিন ধরে ময়লা জমে আছে। বাইমাইল এলাকাতেও নতুন করে ময়লা ফেলা হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রম প্রয়োজনের তুলনায় কম হওয়ায় এলাকায় ডেঙ্গু শনাক্তের হার বাড়ছে বলে তাঁদের অভিযোগ।

কোনাবাড়ীর আমবাগ এলাকার বাসিন্দা সুলতান আহমেদ ও তাঁর স্ত্রী গত এক সপ্তাহ ধরে ডেঙ্গু আক্রান্ত হয়ে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জরুন এলাকার নুরুল হক, তাঁর স্ত্রী ও ছেলে—তিনজনই ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

গত ২৬ আগস্ট ডেঙ্গুতে কলেজশিক্ষার্থী সুমাইয়া আক্তার মিতুর মৃত্যু হয়। এর দুই দিন আগে, ২৪ আগস্ট জরুন দক্ষিণ কাশিমপুরে ডেঙ্গুতে সাত বছর বয়সী শিশু সাদিয়ার মৃত্যু হয়।

আজ বুধবার দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, ডেঙ্গু কর্নারে রোগীর চাপ বেশি। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের মেঝে, বারান্দা ও সিঁড়িতে বসে চিকিৎসা নিতে হচ্ছে। পরীক্ষার জন্য দলবদ্ধ হয়ে মানুষ আসছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

ডেঙ্গু ওয়ার্ডে দায়িত্বে থাকা একজন নার্স বলেন, ‘বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। বেশির ভাগ রোগী আসছে কোনাবাড়ী ও কাশিমপুর থেকে। হাসপাতালে রোগীর তুলনায় জনবল কম থাকায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। আমাদের অনেক কষ্ট হচ্ছে।’

ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বজন আল আমিন বলেন, ‘হাসপাতালে একটি শয্যাও খালি নেই। বাধ্য হয়ে মেঝেতে শুইয়ে চিকিৎসা করানো হচ্ছে। আক্রান্তদের অনেকেই শয্যা না পেয়ে হাসপাতালের মেঝে, বারান্দা, এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিচ্ছেন।’

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম বলেন, ‘এটি ঘনবসতিপূর্ণ এলাকা, অনেক শ্রমিক একসঙ্গে থাকেন। তাঁদের স্বাস্থ্যসচেতনতার অভাব রয়েছে। ওই দিকে একটু গুরুত্ব দেওয়া উচিত।’ তিনি জানান, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ৪৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ১১৮ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

তবে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুরে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করছে বা কেউ মারা গেছে, এমন খবর নেই। আমাদের চেষ্টা অব্যাহত আছে, যাতে আমাদের নগরীর কোনো মানুষ মশার কামড়ে আক্রান্ত না হয়। মহামারি যাতে ছড়িয়ে না পড়ে।’

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ২৬৮টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে অভিযানকালে ৪৮৬টি গাড়ি ডাম্পিং ও ১২২টি গাড়ি রেকার করা হয়েছে।

আজ দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ মন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ০২ অক্টোবর ২০২৬

গাজীপুর মহানগরীতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি করপোরেশন

প্রকাশ: ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬