ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এলিভেন ব্রাদার্স দীর্ঘ পাঁচ দশক ধরে ঘিওরের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনটি স্থানীয় মানুষের মধ্যে গড়ে তুলেছে নিবিড় বন্ধন। সময়ের পরিক্রমায় সংগঠনটি হয়ে উঠেছে ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত একটি নাম।

সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুরুতে সকাল ৮টায় জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হবে।

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান (মনোয়ার), সহসভাপতি হাফিজ আকতার ও বিভাষ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা (ভানা), যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান (বুলবুল), কোষাধ্যক্ষ মোসলেম উদ্দিন, ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন (মানু), দপ্তর সম্পাদক আব্দুস সালাম বসু, সমাজকল্যাণ সম্পাদক সুব্রত কুমার শীল (গোবিন্দ) এবং প্রচার সম্পাদক মনোয়ার আলী খান দেলোয়ারসহ কমিটির অন্যান্য সদস্য আয়োজন বাস্তবায়নে দায়িত্ব পালন করছেন।

পাঁচ দশকের ঐতিহ্য, বন্ধুত্ব ও সামাজিক সম্প্রীতির স্মৃতি ধারণ করে এলিভেন ব্রাদার্সের এই সুবর্ণজয়ন্তী ঘিওরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে পরিণত হয়েছে এক আনন্দঘন মিলনমেলায়।

মানিকগঞ্জে আমনের নতুন জাত-১০৩-এর ফলনে আশার আলো

মানিকগঞ্জের দৌলতপুরে আমন ধানের নতুন জাতের প্রদর্শনী প্লটে আশাব্যঞ্জক ফলন পাওয়া গেছে। মাত্র ২০ বর্গমিটার জমিতে নমুনা শস্য কর্তন করে ১২ দশমিক ৬১ কেজি ধান পাওয়া গেছে। সে হিসাবই হেক্টরপ্রতি সম্ভাব্য ফলন দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০৫ টন। কৃষি বিভাগের এ প্রদর্শনী নতুন জাতের আমন ধান চাষে সম্ভাবনার দুয়ার খুলেছে।

নিষিদ্ধ ছাত্রলীগের অবরোধ ঘিরে মানিকগঞ্জে ৫১ আসামি দিয়ে দুই মামলা, গ্রেপ্তার ১

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, মিনিবাসে অগ্নিসংযোগ ও যান চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৮০ থেকে ৯৫ জনকে।

সড়কে শুকানো হচ্ছে ধান-খড়, দুর্ঘটনা রোধে অভিযানে প্রশাসন

মানিকগঞ্জের দৌলতপুরে সড়ক ও ইটের সলিং দখল করে ধান-খড় শুকানোর কারণে যান চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনদুর্ভোগ কমাতে সড়ক থেকে খড় অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

জনপ্রিয় টার্গেট

তারকা ক্রিকেটারকে শেষ মুহূর্তে বাদ দিল ভারত

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

প্রকাশ: ০৪:২৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬