ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদনী পসরে বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কলাপাড়া হেলিপোর্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ এবং দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

আয়োজন ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে খেলনা ও খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে পুরো মাঠ পরিণত হয় দর্শনার্থীদের মিলনমেলায়।

কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক শামিম ব্যাপারী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার আনন্দ বাড়িয়ে দিতে তাঁদের এ আয়োজন। এ আয়োজনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কলাপাড়ার মানুষ সংস্কৃতিমনা। মাঝেমধ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, মনকে সতেজ রাখতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

যৌন নির্যাতনের মামলা আপসের আবেদন, কারাগারে বাদী-আসামি

পটুয়াখালীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে করা মামলায় আপসের আবেদন করায় বাদীকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। আজ সোমবার পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নীলুফার শিরিন এ আদেশ দেন।

ছাত্রদল করায় নিয়োগবঞ্চিত সাবেক ৩ শিক্ষার্থী পবিপ্রবির শিক্ষক হলেন সুপ্রিম কোর্টের আদেশে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশে নিয়োগসংক্রান্ত রিটের কার্যকারিতা স্থগিত হওয়ার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শিক্ষার্থী। গতকাল রোববার তাঁরা নিজ নিজ বিভাগে যোগদান করেন।

পায়রা সেতুতে টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ কি এবার পারবে পাকিস্তানের বিপক্ষে প্রতিশোধ নিতে

চাঁদনী পসরে বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কলাপাড়া হেলিপোর্ট

প্রকাশ: ১২:৪৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬