চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. তরিক (৩২) নামের এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরিক পাশের মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের লিয়াকত আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মেনাপুর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তরিকের বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পঙ্কজ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ওই যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাজীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও মন্দির বন্ধের দাবি হেফাজতের

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ এবং চাঁদপুর শহরের মুনসেফপাড়ায় অবস্থিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির বন্ধের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা। আজ সোমবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার ৪৫.০৫, আলিমে ৬৪.২৭ শতাংশ

চাঁদপুরে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৫ দশমিক ০৫ শতাংশ। আলিমে ৬৪ দশমিক ২৭ শতাংশ এবং এইচএসসি ভোকেশনালে ৬৯ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

জনপ্রিয় টার্গেট

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে রানারআপ দলের প্রত্যেককে ১ লাখ টাকা করে পুরস্কার দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁদপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল বাইসাইকেলচালকের

প্রকাশ: ০৫:৩৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬