ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়েটের ৯৫ অধ্যাপকের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব শিক্ষক সমিতির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ বুধবার শিক্ষক সমিতির জরুরি সভা শেষে এসব কথা বলেন সমিতির সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ। তাঁর মতে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সংকট নিরসনে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে।

অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ‘চুয়েটের চলমান অচলাবস্থা আর দীর্ঘায়িত হওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে এ পরিস্থিতির সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’

চুয়েটের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজনকে উপাচার্যের দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনার জন্যও সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

এর আগে গতকাল মঙ্গলবার গভীর রাতে জরুরি সভা করেন শিক্ষার্থীরা। আজ ভোর হতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। বিক্ষোভ মিছিল থেকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ‘শরীফুল বয়কট, শরীফুল মানি না’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।

উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগের ৬৬ দিন পার হলেও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিরোধের অবসান হয়নি। দুই মাসেরও বেশি সময় ধরে চলা অচলাবস্থার মধ্যেই শিক্ষার্থীদের মধ্যরাতের সভা, বিক্ষোভ মিছিল, শিক্ষক সমিতির জরুরি সভা এবং সরকারের প্রতি দ্রুত সমাধানের আহ্বানে চুয়েটের সংকট নতুন করে আলোচনায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর বিকেলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অপসারণ করা হলে তাঁকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা পরদিন ২২ সেপ্টেম্বর থেকে 'সর্বাত্মক শাটডাউন' কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও বিভিন্ন কর্মসূচিতে যুক্ত হন।

ভিসির পদত্যাগের দাবিতে চুয়েটে ভোররাতে বিক্ষোভ, অর্ধদিবস ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরিফুল আলমের পদত্যাগের দাবিতে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) গভীর রাতে বিক্ষোভ করেন তাঁরা।

এক দিনে রেলে নিয়োগ দুর্নীতির তিন মামলার রায়

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা দুটি মামলায় সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও সাবেক কর্মকর্তা গোলাম কিবরিয়াকে কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। একই দিনে নিয়োগসংক্রান্ত দুর্নীতির আরেক মামলায় তাঁদেরসহ ছয়জনকে খালাস দেওয়া হয়েছে।

অচলাবস্থার প্রভাব: কাগুজে ভিসিতে চুয়েটে বাড়ছে দায়দেনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য নিয়োগ নিয়ে অচলাবস্থার প্রভাব এবার পড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে। যানবাহনের জ্বালানি, আনসার সদস্যদের বেতন এবং বিদ্যুৎ-গ্যাস বিলসহ বিভিন্ন খাতে জমেছে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার বকেয়া। উপাচার্য ক্যাম্পাসে…

জনপ্রিয় টার্গেট

স্যান্ডপেপার বিতর্ক মেটাতে নতুন প্রস্তাব দিলেন খাজা

চুয়েটের ৯৫ অধ্যাপকের মধ্য থেকে উপাচার্য নিয়োগের প্রস্তাব শিক্ষক সমিতির

প্রকাশ: ০৩:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬