ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে নাসিকের ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি তাঁরা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা আলী হোসেনের ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। অভিযুক্ত আল আমীন একই এলাকার আব্দুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল ৬টার দিকে আল আমীন ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহিমের বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় রনির ওপর হামলা করেন তিনি। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে রনিকে একাধিকবার আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমীন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আল আমীনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও শুনেছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযুক্তের দাবি, রাস্তায় চলার পথে রনি (নিহত ব্যক্তি) এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাঁকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন। তবে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে বলে জানান ওসি।

আইনশৃঙ্খলা বাহিনী অতীতের ধারাবাহিকতায় চলছে: বদিউল আলম মজুমদার

প্রশাসন মাদক-সন্ত্রাস নির্মূলে আন্তরিক তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু মানুষের পারসেপশন খুবই গুরুত্বপূর্ণ। অতীতে যেভাবে চলেছে তারই ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অতীতে রাজনৈতিক ছত্রছায়ায় যেসব অপকর্ম হয়েছে, বিভিন্ন ক্ষেত্র থেকে পৃষ্ঠপোষকতা, অনেক ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও…

ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতা ও তাঁর সহযোগী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯০টি ইয়াবাসহ ছাত্রদলের সাবেক এক নেতা ও তাঁর সহযোগীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫২ হাজার ১৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত অবস্থায় ১৩ বছর বয়সী আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ৪৯ দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

নোবিপ্রবিতে ১৩১ প্রজাতির বন্য প্রাণীর সন্ধান

ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

প্রকাশ: ০৯:৪৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬