ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মধু বিশ্বাস উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি মুচির বটতলা এলাকায় ভ্রাম্যমাণভাবে ফল বিক্রি করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সাইদ জানান, মধু বিশ্বাসের ছেলে শামীম বাকিতে সোহাগ নামের এক মোবাইল ব্যবসায়ীর কাছ থেকে একটি পুরোনো মোবাইল ফোন কিনেছিলেন। আজ শুক্রবার সন্ধ্যায় টাকা পরিশোধ নিয়ে শামীম ও সোহাগের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মামুন সেখানে এসে শামীমকে টাকা পরিশোধের জন্য চাপ দেন এবং গালাগাল করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য, এ নিয়ে শামীম ও মামুনের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মধু বিশ্বাস ঘটনাস্থলে আসেন। তখন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত একটি ধারালো লোহার বস্তু দিয়ে শামীমকে আঘাতের চেষ্টা করেন। তবে সেটি শামীমের গায়ে না লেগে তাঁর বাবা মধু বিশ্বাসের বুকে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুজ্জোহা বলেন, মধু বিশ্বাসের বুকে ধারালো অস্ত্রের আঘাতে একটি শিরা কেটে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় সবজি ও ফল বিক্রেতার মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

জনপ্রিয় টার্গেট

জীবন নিয়ে জটিলভাবে ভাবার দরকার নেই, প্রতি মুহূর্তে বাঁচো, নিজের ভালোটা দেখো

ছেলেকে লক্ষ্য করে ধারালো অস্ত্রের আঘাত, লক্ষ্যভ্রষ্ট হয়ে প্রাণ গেল বাবার

প্রকাশ: ১২:১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬