আজ সোমবার নাটোরের লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
ফারজানা শারমীন পুতুল বলেন, ‘কোনো দুর্নীতির ভাগীদার আমরা হতে চাই না, জনপ্রতিনিধিদের প্রতি সাধারণ মানুষের যে বাজে ধারণা তৈরি হয়েছে গত ১৭ বছরের সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না।’
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমানসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। এ ছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু ও হামিদুর রহমান বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এখনো মনে হচ্ছে জনগণ যা আশা করে, এখন পর্যন্ত পায়নি। তার কারণ হচ্ছে সংস্কার প্রক্রিয়া আইনগতভাবে এখনো শুরু হয়নি।
কুমিল্লার দেবিদ্বারে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ১১টি বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একটি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এইচএসসি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পাচ্ছে জিপিএ-৫ না পাওয়া ৪৮ জন শিক্ষার্থী। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল কালাম আজাদ।
দৈনিক টার্গেট 




















