ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জননিরাপত্তায় যা যা করা দরকার পুলিশ তা করবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি একথা বলেন। ডিআইজি বলেন, আজ সকাল থেকে আমাদের পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন আছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষায় এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স ও অফিসার মোতায়েন আছে। আমাদের সিনিয়র অফিসার অতিরিক্ত ডিআইজি, এসপি, অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছেন।

ডিআইজি বলেন, আমাদের জননিরাপত্তা যেটা, সেটা পরিপূর্ণভাবে আছে। আমাদের ৬৭ কিলোমিটার হাইওয়ে যেটা আছে, সেখানে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার আছে। আমাদের গোপালগঞ্জ পৌরসভা এবং যে ৪টি উপজেলা রয়েছে, সেখানেও আমাদের নিরাপত্তাব্যবস্থা আছে। সামগ্রিকভাবে পুলিশের পক্ষ থেকে সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।

গতকাল রোববার দিন-রাত সহিংসতা ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জে ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। আজ সোমবার সকাল থেকে জেলার জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মধ্যে এখনো বিরাজ করছে আতঙ্ক। আজ সোমবার জেলার কোথাও কোনো ধরনের অঘটনের খবর পাওয়া যায়নি।

বিজিবির জনসংযোগ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে। বিজিবির পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন দেখা গেছে। এছাড়া এসআরবি সদস্যদেরও শহরে টহল দিতে দেখা গেছে।

আজ সোমবার ভোর থেকেই প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের সড়কগুলোয় চলাচল করছে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও বের হয়েছে নিজ নিজ গন্তব্যে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান। সব মিলিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবনে।

উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু

নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গু প্রতিরোধে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় দুই মাসের এ কর্মসূচিতে খাল থেকে ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও স্লাজ অপসারণ করা হবে। একই সঙ্গে খালের ওপর নির্মিত অবৈধ

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক

২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ‘দিনের পর দিন বর্জ্য জমিয়ে পাহাড় তৈরি না করে আমরা একে সম্পদে রূপান্তর করতে চাই।

জনপ্রিয় টার্গেট

শৈলকুপায় নিখোঁজের ৬ দিন পর নদীতে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

জননিরাপত্তায় যা যা করা দরকার পুলিশ তা করবে

প্রকাশ: ০৭:০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬