জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি ও কিলন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পিয়ারপুর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। এ সময় পিয়ারপুর এলাকার ‘মেসার্স এম আর ব্রিকস’ নামের ইটভাটায় এই অভিযান চালানো হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে প্রয়োজনীয় বৈধ অনুমোদন ছাড়াই ভাটাটি চালানো হচ্ছিল। পাশাপাশি পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ ফিক্সড চিমনি ব্যবহার করে ইট পোড়ানো হচ্ছিল। অভিযানের সময় ভাটার উৎপাদন বন্ধ ছিল এবং মালিকপক্ষ বা কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানা করা সম্ভব হয়নি। পরে এক্সকাভেটর দিয়ে ভাটার মূল কাঠামো ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটার মূল কাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাঁদের নিয়মিত অভিযান চলছে। পরিবেশদূষণ রোধে এই ধরনের অননুমোদিত ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বলেন, পরিবেশ আইন অমান্য করে কোনোভাবেই অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। সরকারি নির্দেশনা অনুযায়ী এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় জামালপুর সদর থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।

চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৬ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি ও কিলন

প্রকাশ: ১২:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬