ভুক্তভোগী মাহাবুবুল ইসলাম এবং অভিযুক্ত সাজু মিয়া উপজেলার বলদীপুকুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাজু মিয়ার বাড়ির কাছে সাড়ে ১২ শতাংশ জমি ক্রয় করেন তাঁর মামা মাহাবুবুল ইসলাম। ইতিমধ্যে ওই জমির নামজারিও তাঁর নামে সম্পন্ন হয়েছে। তবে ওই জমির ওপর নজর পড়ে ভাগ্নে সাজু মিয়ার। তিনি জমিটি ক্রয় করার জন্য মাহাবুবুল ইসলামের কাছে প্রস্তাব দেন। কিন্তু মাহাবুবুল জমি বিক্রি করতে অসম্মতি জানালে ক্ষুব্ধ হন সাজু মিয়া। তিনি ইতিমধ্যে জমির একাংশ দখলে নিয়ে ঘর নির্মাণ করেছেন। বাকি অংশও দখলের চেষ্টা করেছেন তিনি।
মাহাবুবুল ইসলামের অভিযোগ, সাজু মিয়া একজন মাদকাসক্ত। নেশাগ্রস্ত অবস্থায় হয়রানি ও হত্যার হুমকি দেন সাজু। তাই জীবনের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত এক শিশুসহ অটোরিকশাচালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও পানি বাড়ছে। উজানের ঢলে দক্ষিণ পাড়ের চরখিদিরপুর ও খানপুরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী, এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
দৈনিক টার্গেট 




















